ধানমন্ডিতে ছায়ানট ভবনে ভাঙচুর ও আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:০৬

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে ভাঙচুর ও ভবনের বাইরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার দিনগত রাত পৌনে দুইটা নাগাদ এই ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর আগে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর শাহবাগে আন্দোলনরতদের একটি দল কাওরান বাজারের দিকে অগ্রসর হয়। আরেকটি দল বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডির দিকে যায়। সেখানে তারা ছায়ানটের বিল্ডিংয়ে ঢুকে ভাঙচুর করে এবং ভবনের জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের বের করে দেয়। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় রাজধানীতে প্রাণ গেলো এক ব্যক্তির
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, শীর্ষে মিরপুর
অসময়ে বৃষ্টি: ডেঙ্গুর মৌসুম দীর্ঘায়িত হওয়ার শঙ্কা
সর্বশেষ খবর
‘মেসির সঙ্গে তুলনা নয়, ফারহানের গোল দেশের সেরা তিনে থাকবে’
‘মেসির সঙ্গে তুলনা নয়, ফারহানের গোল দেশের সেরা তিনে থাকবে’
রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ
রুশ হামলায় ইউক্রেনে তীব্র বিদ্যুৎ সংকট, ঘণ্টার পর ঘণ্টা অন্ধকারে দেশ
আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী
ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
ব্রাজিলের অধিনায়ক রাফিনহা
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সাবেক এমপি হারুনের দাফন সম্পন্ন, জানাজায় ছিলেন বিএনপি-জামায়াতের নেতারাও
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
ইরান যুদ্ধের খরচ শোধ করতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের: ট্রাম্প
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা