ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ জানুয়ারি ২০২৬, ১০:১৭ আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:৪৭

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ শুরু করেন। এতে ফার্মগেটসহ আশপাশের সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে গুরুত্বপূর্ণ এই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

 ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

সড়ক অবরোধের কারণে অফিসগামী যাত্রীদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। এ সময় যাত্রীরা সড়ক অবরোধ না করে তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের অনুরোধ জানান।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরে যাবেন না। তাদের দাবি, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং সংশ্লিষ্ট উপদেষ্টারা না আসা পর্যন্ত ফার্মগেট সড়কে অবস্থান কর্মসূচি ও অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তারা।

 ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যানবাহন চলাচল বন্ধ

পরিস্থিতি নিয়ন্ত্রণে ফার্মগেট এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহারের চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত হন উচ্চমাধ্যমিকের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। ঘটনার চার দিন পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এসও/এম/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা
বিক্ষোভ করা শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়েছে পুলিশ-বিজিবি, চলছে যানবাহন
গাজীপুরে আবারও মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা
সর্বশেষ খবর
রোগীর তথ্য বিশ্লেষণ ও অ্যাপয়েন্টমেন্ট প্রস্তুত করবে জেমিনাইয়ের নতুন সেবা
রোগীর তথ্য বিশ্লেষণ ও অ্যাপয়েন্টমেন্ট প্রস্তুত করবে জেমিনাইয়ের নতুন সেবা
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
সাইকেল চুরির অভিযোগে এক তরুণকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, আবেদন করবেন যেভাবে
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা