বায়রা নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৬, ২০:৩৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২০:৩৬

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৭ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় বায়রার নির্বাচন আপাতত বন্ধ থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন

পরে আইনজীবী খান মাহমুদুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১৪ জানুয়ারি নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদি কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দেয় নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে এসব তথ্য জানা গেছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) এবং বায়রার প্রশাসককে এ চিঠি দেওয়া হয়েছে।

যদিও এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রমকে যেকোনও ধরনের প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে দেশের পেশাজীবী সংগঠন বা অন্য কোনও সংগঠনকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের সাংগঠনিক নির্বাচন আয়োজন না করার নির্দেশ দিয়েছিল ইসি। গত ১২ জানুয়ারি ইসি এ নির্দেশনা দেয়। তবে সেই নির্দেশনার দুই দিন পরই বায়রাকে নির্বাচনের অনুমতি দেওয়া হয়েছিলো।

এ বিষয়ে জারি করা চিঠিতে বলা হয়, নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি নির্বাচন আয়োজন করা যাবে। অনুমোদন অনুযায়ী, নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেলিব্রিটি হল, বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিসিসি), আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা। এ বিষয়ে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা, হাইকোর্টে মামলা খারিজ
সর্বশেষ খবর
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল