তরুণীকে হত্যার পর স্বামী পরিচয়ে ঢামেকে ফেলে যাওয়া আশরাফুল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ জানুয়ারি ২০২৬, ০৯:১২ আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:১২

স্বামী পরিচয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ফেলে যাওয়া তরুণী রাশেদা বেগম (২২) হত্যার চাঞ্চল্যকর ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি আশরাফুল ইসলাম ওরফে নয়নকে (২৪) গ্রেফতার করেছে র‍্যাব-৩।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে টাঙ্গাইলের সখিপুর থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আশরাফুল ইসলাম ওরফে নয়ন মাগুরা সদর উপজেলার মতিয়ার রহমানের ছেলে।

র‍্যাব-৩-এর সিনিয়র সহকারী পরিচালক সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার থেকে জানা গেছে, নিহত রাশেদা বেগম একজন গার্মেন্টসকর্মী ছিলেন। তিনি রাজধানীর মিরপুর মডেল থানাধীন সুরুজখান বাজার আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় বসবাস করে একটি গার্মেন্টসে চাকরি করতেন।

নিহত রাশেদা ও গ্রেফতার আশরাফুল একই গ্রামের বাসিন্দা ছিলেন এবং তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২০ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে আশরাফুল রাশেদাকে রাজধানীর তেজগাঁওয়ে পশ্চিম তেজতুরীবাজার এলাকার একটি বাসায় নিয়ে যান।

র‍্যাব জানায়, ওই ফ্ল্যাটে তারা দু’দিন একসঙ্গে অবস্থান করেন। এরপর ২২ ডিসেম্বর বিকাল ৫টার দিকে আশরাফুল অচেতন রাশেদাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের কাছে নিজেকে রাশেদার স্বামী পরিচয় দিয়ে কৌশলে পালিয়ে যান তিনি।

এদিকে রাশেদার পরিবার জানায়, ২০ ডিসেম্বর থেকে তাকে বাসায় না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে তারা জানতে পারেন, ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে একটি দোকানের সামনে রাশেদা ও আশরাফুলের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ঝগড়া হয়। এরপর থেকেই রাশেদা নিখোঁজ ছিলেন এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

পরে পরিবারের পক্ষ থেকে মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ২৩ ডিসেম্বর বিভিন্ন মাধ্যমে তারা জানতে পারেন, ঢামেক হাসপাতালের  মর্গে এক অজ্ঞাতনামা নারীর মরদেহ রয়েছে। তেজগাঁও থানা পুলিশের সহায়তায় মরদেহটি রাশেদা বেগমের বলে শনাক্ত করা হয়।

এ ঘটনায় গত ২৯ ডিসেম্বর তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর র‍্যাব-৩ গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং র‍্যাব-১৪-এর সহায়তায় আসামিকে গ্রেফতার করা হয়।

/আইএ/এম/
সম্পর্কিত
একের পর এক হত্যা-চাঁদাবাজি: এমপি-হুইপ-প্রশাসকও নিরুপায়
১০ মাসে খুলনা বিভাগে ২৮৮ খুন, ধর্ষণের শিকার ৩০২
কোটি কোটি টাকা চাঁদা দিচ্ছে সবাই, ভয়ে কেউ মুখ খুলছে না: বিএনপি নেতা মঞ্জু
সর্বশেষ খবর
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু
ইরানের হাতে এখনও দেড় থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা তথ্য
ইরানের হাতে এখনও দেড় থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র: মার্কিন গোয়েন্দা তথ্য
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
সর্বাধিক পঠিত
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ট্রেনযাত্রা, কত দেশ পেরিয়ে কোথায় যায়?
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা
যেভাবে এক কার্ড দিয়ে হাতিয়ে নিলেন ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা