মাদ্রাসা শিক্ষক হত্যা মামলায় ফের গ্রেফতার গোপালগঞ্জের সাহাবুদ্দিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ জানুয়ারি ২০২৬, ২২:০৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ২২:০৪

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে মাইনুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষক হত্যা মামলায় আবারও গ্রেফতার দেখানো হয়েছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম সাহাবুদ্দিন আজমকে। সোমবার (১৯ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তাকে গ্রেফতার  দেখানোর আদেশ দেন।

সাহাবুদ্দিনের আইনজীবী এস এম শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার দেখানোর পরে আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলামের আদালতে সাহাবুদ্দিনের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন আবেদন নাকচ করে দেয়।

গত ১২ জুন বেনাপোল ইমিগ্রেশন থেকে সাহাবুদ্দিনকে আটক করা হয়। পরে সেনাবাহিনীর ওপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতারের দিন রাতেই বিশেষ নিরাপত্তার মাধ্যমে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

গত ২৮ ডিসেম্বর জুলাই আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় তাকে ফের গ্রেফতার দেখানো হয়। আর গত ৬ জানুয়ারি মাইনুল হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই ইফাত আহম্মেদ। শুনানির জন্য আদালত আজকের দিন ধার্য করেন। এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম