চট্টগ্রাম-১৩ আসনে মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২৬, ২১:৪২ আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২১:৪২

চট্টগ্রাম-১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।

তার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. নাদির খান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান।

পরে অ্যাডভোকেট নাদির খান বলেন, মুজিবুর রহমান চৌধুরী গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় এক লাখ টাকার একটা লোনের মাসিক কিস্তির কয়েক মাসের বকেয়ার কারণে ঋণ খেলাপি হিসেবে তার মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা বাতিল করেন। সেটার বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল দায়ের করলে একই কারণে আপিল খারিজ করে দেন এবং রিটার্নিং কর্মকর্তার বাতিল আদেশ বহাল রাখেন।

পরবর্তী সময়ে মো. মুজিবুর রহমান চৌধুরী সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে হাইকোর্ট মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
দেনমোহর না দিলে আদালত ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারবে: হাইকোর্ট
সর্বশেষ খবর
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
বাংলাদেশে বিনিয়োগে জার্মান কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
রিকশাচিত্রের শিল্পীদের জন্য বিশ্বমঞ্চে নতুন সুযোগ
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
আধুনিক এয়ারবাসে আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি