হত্যাচেষ্টা মামলায় শাজাহান খানের ছেলে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৬, ১৫:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৫:০৭

জুলাই আন্দোলনের সময় ঢাকার বাড্ডা এলাকায় ইস্ট ওয়েস্ট ইউনির্ভাসিটির সামনে আল আমিন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের ছেলে মাদারীপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানকে গ্রেফতার  দেখানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে গ্রেফতার  দেখানোর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন এতথ্য নিশ্চিত করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই হারুন-অর-রশিদ গত ২০ জানুয়ারি আসিবুর রহমান খানকে গ্রেফতার  দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন সোমবার ধার্য করেন।

এদিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহীন গ্রেফতার না দেখানোর পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন গ্রেফতার দেখানোর পক্ষে যুক্তি তুলে ধরেন।

পরে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।

মামলার বিবরণ থেকে  জানা যায়, ২০২৮ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই দুপুর সোয়া ১টার দিকে আফতাবনগরে আন্দোলনে অংশ নেন আল আমিন। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হন আল আমিন। পরে হাসপাতালে চিকিৎসা নেন।

এ ঘটনায় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন।

/এএসএ/ এপিএইচ/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম