রাজধানীতে নিখোঁজের ৪ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জেনারেটর রুম থেকে বিজয় (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সে চার দিন ধরে নিখোঁজ ছিল। তেজগাঁও শিল্পাঞ্চল থানার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ইমরান এসব তথ্য জানান।

তিনি বলেন, রবিবার আইডিসি লিমিটেড ভবনের জেনারেটর রুমে কাউকে আটকে রাখার একটি অভিযোগ পায় শিল্পাঞ্চল থানা-পুলিশ। পরে তালা ভেঙে সেখান থেকে বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়।

আব্দুল্লাহ আল ইমরান বলেন, আইডিসি লিমিটেডের তৃতীয় তলায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতো বিজয়। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনাটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের ও অভিযুক্তদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

/আইএ/আরকে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী