সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো ১২৪ বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২০ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ফের পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৪ বার পেছানো হলো। তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামি ১ এপ্রিল ধার্য করেছেন আদালত।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক প্রতিবেদন দাখিল করতে পারেননি। সেজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রাসেল এসব তথ্য নিশ্চিত করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। হত্যার চারদিন পর চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে একই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

গত বছরের ৩০ সেপ্টেম্বর দম্পতি সাগর ও রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। ছয় মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশও দেওয়া হয়। একইসঙ্গে মামলার তদন্ত থেকে র‌্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেওয়া হয়। গত বছরের ১৭ অক্টোবর হাইকোর্টের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ থেকে টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।

এই মামলার আসামিরা হলেন, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর জামিনে রয়েছে। পলাশ রুদ্র পাল জামিনে গিয়ে পলাতক হয়েছেন। অপর আসামিরা কারাগারে রয়েছে।

/এএসএ/এবিএম/
সম্পর্কিত
মামলার তারিখ পড়তে পড়তে গরু-ছাগল-হাঁস-মুরগি সব গেলো, কিন্তু বিচারই শেষ হচ্ছে না
রহস্যে ঘেরা সিডিগুলোতেই কি সাগর-রুনি হত্যার ক্লু
রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি
সর্বশেষ খবর
বড় পর্দার তারকা বলে ওটিটিতে কাজ না করার পরামর্শ, যা বললেন কীর্তি
বড় পর্দার তারকা বলে ওটিটিতে কাজ না করার পরামর্শ, যা বললেন কীর্তি
মেসি-রোনালদো যা পারেননি, ৭০ বছর আগে তা করে দেখিয়েছিলেন ম্যাথিউস
মেসি-রোনালদো যা পারেননি, ৭০ বছর আগে তা করে দেখিয়েছিলেন ম্যাথিউস
গলায় রাজকীয় মুক্তো আর পায়ে আটপৌরে জুতো, এ কেমন ফ্যাশন দিবস?
গলায় রাজকীয় মুক্তো আর পায়ে আটপৌরে জুতো, এ কেমন ফ্যাশন দিবস?
২০ দিন আগে ইরাক থেকে ফিরেছিলেন, সড়কে প্রাণ গেলো প্রবাসীর
২০ দিন আগে ইরাক থেকে ফিরেছিলেন, সড়কে প্রাণ গেলো প্রবাসীর
সর্বাধিক পঠিত
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি
গরু-ছাগল ছেড়ে মরুর দুম্বা পালন, নতুন সম্ভাবনা দেখছেন খামারি