‘ফ্যাসিবাদী’ আমলাদের সরিয়ে দেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৪

জনপ্রশাসনে ‘ফ্যাসিবাদী’ হিসেবে চিহ্নিত আমলাদের সরিয়ে দিয়ে বঞ্চিত কর্মকর্তাদের পদায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএএসএ) নতুন কমিটি।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহসানুল হকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেন সংগঠনের সহ-সভাপতি ও শিল্প সচিব মো. ওবায়দুল রহমান এবং মহাসচিব অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া। প্রায় ২৫ থেকে ৩০ জন কর্মকর্তা এ সাক্ষাতে অংশ নেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিরা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ে কর্মরত কিছু কর্মকর্তার ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। তাদের অপসারণ করে সেখানে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের পদায়নের দাবি জানান তারা।

এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ে অবস্থানরত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণ, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি (রিভিউ) প্রদান এবং প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিতের দাবি তোলা হয়। ফ্যাসিবাদীদের মধ্য থেকে কেউ যেন শপথ অনুষ্ঠানে অংশ নিতে না পারে এ বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রতিনিধিরা।

প্রশাসনে শুদ্ধি ও মেধাভিত্তিক পদায়নের দাবিকে সামনে রেখে সংগঠনটির এ অবস্থান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রশাসনিক অঙ্গনে।

/এসআই/আরকে/
সম্পর্কিত
আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক