চট্টগ্রাম হালিশহরে বাসায় গ্যাস বিস্ফারণে নিহতের সংখ্যা বেড়ে ৩ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৫

চট্টগ্রামের হালিশহর এলাকায় বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সামির আহমেদ (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। 

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সামিরের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছিল। 

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, হালিশহরের ওই একই ঘটনায় দগ্ধ আরও ছয়জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের প্রত্যেকের শরীরই গুরুতরভাবে দগ্ধ এবং সবার অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে চট্টগ্রামের হালিশহরে একটি আবাসিক ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একই পরিবারের সদস্যসহ বেশ কয়েকজন দগ্ধ হন। ঘটনার পরপরই তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
মোবাইল বিস্ফোরণে দগ্ধ ব্যক্তি মারা গেছেন
নারায়ণগঞ্জে বিস্ফোরণে একই পরিবারের চার জনসহ ৫ জন দগ্ধ
রাজধানীতে পৃথক গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬, আশঙ্কাজনক দু’জন
সর্বশেষ খবর
রাতে সেনেগালের মুখোমুখি হট ফেভারিট ফ্রান্স, ফিরছে ২০০২ সালের স্মৃতি
রাতে সেনেগালের মুখোমুখি হট ফেভারিট ফ্রান্স, ফিরছে ২০০২ সালের স্মৃতি
ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে
ম্যাচের পরই ইরানকে দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হয়েছে
দিল্লি এয়ারপোর্টের অভিজ্ঞতা নিয়ে যা বললেন ডা. জাহেদ 
দিল্লি এয়ারপোর্টের অভিজ্ঞতা নিয়ে যা বললেন ডা. জাহেদ 
পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক
পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক
সর্বাধিক পঠিত
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
যারা তড়িঘড়ি আমানত ভেঙেছেন, তাদের জন্য নতুন ঘোষণা ইসলামী ব্যাংকের
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
বেনজীরকে দেশে ফিরিয়ে আনার তিন শর্ত জানালেন আইনজীবী শিশির মনির
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
খুরশীদ আলমকে সরিয়ে দেওয়ায় বেঁচে গেলো ইসলামী ব্যাংক 
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী
টাকা ভর্তি ব্যাগ নিয়ে শাবানার কাছে গিয়েছিলেন মালেক আফসারী