রুমমেটকে হত্যা: আদালতে সেই শাহিনের দোষ স্বীকার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মার্চ ২০২৬, ২১:৫৮আপডেট : ০৬ মার্চ ২০২৬, ২১:৫৮

রাজধানীর মতিঝিলে রুমমেট মোহাম্মদ ওবায়দুল্লাহকে হত্যার পর লাশ সাত টুকরো করে গুম করার ঘটনায় মূল অভিযুক্ত শাহিন আলম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। শুক্রবার (৬ মার্চ) পাঁচ দিনের রিমান্ড চলাকালীন শাহিন স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়। 

মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মো. শাহরিন হোসেনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শাহিনের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান। 

মামলার বিবরণ অনুযায়ী, ওবায়দুল্লাহ ও শাহিন মতিঝিলের কমলাপুর কবি জসীম উদ্দিন রোডের একটি মেসের চিলেকোঠায় থাকতেন। ওবায়দুল্লাহ একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি ছিলেন। বিভিন্ন বিষয় নিয়ে শাহিনের সঙ্গে তার দীর্ঘদিনের মনোমালিন্য ও ঝগড়া ছিল।

গত ২৭ ফেব্রুয়ারি রাতের কোনও এক সময়ে শাহিন ওবায়দুল্লাহকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর লাশ গুম করার উদ্দেশ্যে সাতটি খণ্ডে বিভক্ত করে ঢাকার বিভিন্ন স্থানে ফেলে আসে। ২৮ ফেব্রুয়ারি পল্টন, বায়তুল মোকাররম মসজিদের গেট এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশ থেকে বিচ্ছিন্ন হাত ও পা উদ্ধার করে পুলিশ।

বিচ্ছিন্ন হাতের আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) যাচাই করে ওবায়দুল্লাহর পরিচয় শনাক্ত করে পুলিশ। এরপর তাদের মেস থেকে রক্তমাখা চাপাতি ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে শাহিনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিন হত্যার কথা স্বীকার করে লাশের বাকি অংশের অবস্থান জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর মাতুয়াইল বর্জ্য কেন্দ্র থেকে মাথা এবং সাভারের তুরাগ নদী থেকে শরীরের মূল অংশ উদ্ধার করা হয়।

এই নৃশংস ঘটনায় ওবায়দুল্লাহর বাবা হামিদ মিয়া গত রবিবার মতিঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম