ঈদের পর টাকা ফেরত পাবেন প্রকাশকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৬, ১৯:৪২আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১৯:৪২

এবারের বইমেলার জন্য স্টলের জন্য ফি মওকুফের আগে যেসব প্রকাশক নির্ধারিত ফি জমা দিয়ে স্টল বরাদ্দ নিয়েছিলেন, তাদের টাকা ঈদের পরপরই ফেরত দেওয়া হবে। ঈদের আগে টাকা দেওয়ার সময় না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। তবে টাকা পাওয়া যাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে ছিলেন অনেক প্রকাশক।   

বাংলা একাডেমি জানায়, স্টল ফ্রি করার আগে যারা টাকা জমা দিয়েছিলেন, তাদের বাংলা একাডেমির জনসংযোগ দফতর বরাবর আবেদন করতে হবে। আবেদনের সময় অবশ্যই যে মাধ্যমে টাকা জমা দিয়েছিলেন, তার ডকুমেন্টের ফটোকপি এবং একটি আবেদন পত্র জমা দিতে হবে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেলার পর ৩ থেকে ৪ কর্মদিবস পাওয়া গেলে ঈদের আগেই দেওয়া যেতো। আগামী ১৫ মার্চের পর কর্মদিবস কম। ঈদের পর তারা টাকা পেয়ে যাবেন।’

এ বিষয়ে চন্দ্রবিন্দু প্রকাশনীর প্রকাশক মঈন ফারুক বলেন, ‘এটা একটা সরকারি প্রক্রিয়া। তারা যেভাবে বলবে আমরা সেই অনুযায়ী কাজ করবো। আবেদনের পরিপ্রেক্ষিতে টাকা দেবে বলে শুনছি। টাকা ফেরত পাবো এ বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে কবে পাবো, সেটা সঠিক করে বলতে পারছি না। ঈদের পর পেয়ে যাবো, আশা করছি।’

মাওলা ব্রদার্সের ব্যবস্থাপক শাহিন শিকদার বলেন, ‘টাকা কবে এবং কীভাবে দেবে সেটা জানি না।’

এ বছর ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোটের কারণে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে বইমেলা ১ ফেব্রুয়ারি শুরু হয়নি। এবারের মেলা শুরু হয় ২৫ ফেব্রুয়ারি, শেষ হবে ঈদের আগে আগামী রবিবার ১৫ মার্চ।

বাংলা অ্যাকাডেমির তথ্য মতে, ২০২৫ সালের অমর একুশে বইমেলায় মোট তিন হাজার ২৯৯টি নতুন বই প্রকাশিত হয়েছিল। এবারের বইমেলায় নতুন বই জমা পড়েছে মাত্র এক হাজার ৩৩৭টি— যা গত বছরের তুলনায় অনেক কম।

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বইমেলা শেষ, শুরু হয়েছে পরিষ্কার–পরিচ্ছন্নতার কাজ
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
বইমেলায় কিশোর তানজীম রেদওয়ানের ‘এ চাইল্ডস কোশ্চেন টু কাইন্ডনেস’
সর্বশেষ খবর
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ