সদরঘাট, সায়েদাবাদ  ও কমলাপুরে ডিএমপির অভিযান: বিভিন্ন মেয়াদে সাজা ১৬ জনের  

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৬, ২০:০৩আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২০:০৩

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে পৃথক অভিযান পরিচালনা করে সংক্ষিপ্ত বিচারে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ড প্রদান করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ডিএমপি জানায়, আজ সদরঘাট লঞ্চ টার্মিনাল, সায়েদাবাদ বাস টার্মিনাল ও কমলাপুর রেলস্টেশনে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করা হয়। সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে একশোর অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং দুইজনকে গ্রেফতার করা হয়। 

অপরদিকে কমলাপুর রেলস্টেশনে অভিযান পরিচালনা করে ১৪ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে একজনকে তিন মাসের কারাদণ্ড, একজনকে ২০ দিনের কারাদণ্ড, ছয়জনকে ১৫ দিনের কারাদণ্ড এবং ছয়জনকে অব্যাহতি প্রদান করা হয়। 

অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে ৮টি সিআর মামলা রুজু করা হয় এবং ২১ হাজার টাকা জরিমানা করা হয়।  

উল্লেখ্য, ঢাকা মহানগরীতে চুরি, ছিনতাই, মাদক, ইভটিজিং ও রাস্তায় অবৈধ দখলের মতো অপরাধগুলো নিয়ন্ত্রণে নিয়মিতভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে তাৎক্ষণিক বিচার করা হচ্ছে। ফলে ভুক্তভোগীরা দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে বিচারিক সেবা পাচ্ছেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়। 

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
রাজধানী‌তে গ্রেফতার ৪৯১, মামলা ৩৯টি
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
যেখানে তৈরি হচ্ছিল ফুচকা-চটপটি, তার পাশেই ইঁদুর ও কবুতরের বিষ্ঠা
সর্বশেষ খবর
সাদার সরলতায় লাল রুবির ঝলক, নজর কাড়লো কিয়ারার নতুন সাজ
সাদার সরলতায় লাল রুবির ঝলক, নজর কাড়লো কিয়ারার নতুন সাজ
রাজধানীতে পাম্পে গ্যাসের প্রেসার আজ কিছুটা বেড়েছে
রাজধানীতে পাম্পে গ্যাসের প্রেসার আজ কিছুটা বেড়েছে
রাজধানীতে প্রবাসী যুবককে কোপানোর অভিযোগে গ্রেফতার ২
রাজধানীতে প্রবাসী যুবককে কোপানোর অভিযোগে গ্রেফতার ২
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮, এখনও নিখোঁজ শত শত
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮, এখনও নিখোঁজ শত শত
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?