‘রমজান থেকে শিক্ষা নিয়ে প্রতিটি ক্ষেত্রে সংযমের পরিচয় দিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৬, ০৮:৫০আপডেট : ২১ মার্চ ২০২৬, ০৮:৫৮

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক বলেছেন, রমজানে আমরা সংযম ও তাকওয়া অর্জন করেছি। সেখান থেকে শিক্ষা নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযমের পরিচয় দিতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী (সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে।

শনিবার (২১ মার্চ) সকালে জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজের আগে বিশেষ আলোচনায় তিনি এসব কথা বলেন।

মুফতি আবদুল মালেক বলেন, আল্লাহ মুসলিম উম্মাহকে যেন কবুল করেন। পবিত্র রমজানের রোজা রাখতে পেরেছি, তাই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। তাকওয়ার প্রশিক্ষণ লাভ করেছি। আল্লাহর দরবারে দাঁড়িয়ে আমাদের হিসাব দিতে হবে। এই অনুভূতি নিয়ে কাজ করার নাম তাকওয়া। রমজানে আমরা সব অন্যায় কাজ থেকে দূরে থেকেছি।

তিনি বলেন, রমজানে রোজা ও তারাবির নামাজের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করেছি। রমজানে আমরা সংযম করেছি। তাই সেখান থেকে শিক্ষা নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সংযমের পরিচয় দিতে হবে।

মুফতি আবদুল মালেক বলেন, কোরআন আমাদের পথপ্রদর্শনকারী। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআন হেদায়েতগ্রন্থ; যা হযরত মোহাম্মদ (সা.) এর ওপর নাযিল হয়েছে। এটি সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী।

তিনি আরও বলেন, রমজানে রোজার পর ঈদুল ফিতর হলো আল্লাহর শিক্ষা। এটি রাসূল (সা.) এর অন্যতম সুন্নাহ। তাই সবাইকে সব ক্ষেত্রে আমাদের রাসুল (সা.) এর আদর্শ অনুসরণ করতে হবে।

তিনি বলেন, ঈদের আনন্দে কোনও শিরক নেই। তাই ঈদ সর্বশ্রেষ্ঠ উৎসব।

বায়তুল মোকাররমে আরও নামাজ আদায় করেন– রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান  ও মন্ত্রিসভার সদস্য, প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ হাজারও ধর্মপ্রাণ মুসল্লি।

/এমকে/আরকে/
সম্পর্কিত
কোরবানির মূল শিক্ষা একত্ববাদ ও আত্মসমর্পণ: বায়তুল মোকাররমের খতিব
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
সর্বশেষ খবর
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?