ব্যবসায়ীকে ৫ টুকরো করে হত্যা: ফের পেছালো রায় ঘোষণার তারিখ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৩:৪৬ আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৩:৪৬

ঢাকার নবাবগঞ্জে ব্যবসায়ী গোলাপ হোসেন পিংকুকে পাঁচ টুকরো করে হত্যার অভিযোগে করা মামলায় ২২ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ১৩ মে রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩১ মার্চ) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রহিবুল ইসলামের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা ছিল। তবে বিচারক অসুস্থতাজনিত কারণে ছুটিতে থাকায় রায় ঘোষণা সম্ভব হয়নি। এ কারণে নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলার আসামিরা হলেন—অ্যাডভোকেট মতিউর রহমান ওরফে মতি, তার বোন মরিয়ম বেগম, মরিয়মের স্বামী লুৎফর, ভাই মোখলেছ ও চান মিয়া ওরফে জাহিদ, জাহিদের স্ত্রী মেরী, আনিছ মাস্টার, বাবুল, সিরাজ, আমির, এনামুল করিম শাহীন, আমানুর, সাইজউদ্দিন, শফিকুল, হযরত, রিংকু, শরিফ, আওলাদ, দুই ভাই কাদের ও নেকবর, হাফিজ উদ্দিন ও শিবলু। এদের মধ্যে হযরত, রিংকু ও সিরাজ পলাতক।

এর আগে ৪ মার্চ মামলাটির রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। সেদিনও রায় ঘোষণা না হয়ে ৩১ মার্চ নতুন তারিখ দেওয়া হয়েছিল।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নবাবগঞ্জের কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের ব্যবসায়ী পিংকুর সঙ্গে মতিউর রহমান, তার বোন মরিয়মসহ বাকি আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা ছিল। ওই শত্রুতার জেরে ২০১৭ সালের ২৬ মার্চ বিকাল সাড়ে ৩টার দিকে পিংকু মালিকান্দার চকে যাওয়ার পথে ধানক্ষেতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পাঁচ টুকরো করে হত্যা করা হয়।

পরদিন পিংকুর ছোট ভাই মো. এরশাদ নবাবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পরে ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর তদন্ত শেষে ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন উপপরিদর্শক মো. আরাফাত হোসেন।

২০১৯ সালের ২৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচারকালে ৩২ জন সাক্ষীর মধ্যে ২৮ জন সাক্ষ্য দিয়েছেন।

 

/এএসএ/এমএএল/
সম্পর্কিত
পিতাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পুত্র হাইকোর্টে খালাস
যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
যুক্তরাজ্যের সড়কে কার রেস, দুই ভারতীয় যুবকের ২৮ বছরের কারাদণ্ড
সর্বশেষ খবর
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’