মুক্তিযোদ্ধার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ জামায়াতের এমপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৬, ১৮:০০আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৮:১২

নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম বলেছেন, “আওয়ামী লীগ সরকারের আমলে আমার নাম মুক্তিযোদ্ধার খাতা থেকে কেটে দেওয়া হয়েছে।” মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদ অধিবেশনে এক সম্পূরক প্রশ্ন করার সময় তিনি এ অভিযোগ করেন। 

গাজী নজরুল ইসলাম বলেন, “মাননীয় স্পিকার আপনি জানেন, আমি একজন মুক্তিযোদ্ধা। ১৯৯১ থেকে ১৯৯৬ আমরা একসঙ্গে সংসদে ছিলাম। আবার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্তও আপনার সঙ্গে সংসদে ছিলাম। এবার আমার তৃতীয়বার সংসদে আসা।”

তিনি বলেন, “২০০৬ সালের পর যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, তখন আমার নাম মুক্তিযোদ্ধার খাতা থেকে কেটে দেওয়া হয়। সেখান থেকে আজ পর্যন্ত আমি এ সুবিধা থেকে বঞ্চিত আছি। বীর মুক্তিযোদ্ধা হিসেবে যে গৌরব, সেটা থেকেও বঞ্চিত। এলাকার সবাই আমাকে মুক্তিযোদ্ধা বলে জানে, আপনিও জানেন মাননীয় স্পিকার।”

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন করে এই সংসদ সদস্য বলেন, “আমি স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছি মেজর জলিল সাহেবের নেতৃত্বে নবম সেক্টরে। এ হারানো গৌরবটা আমি ফিরে পাবো কি না। আমার প্রয়োজনীয় কাগজপত্র সব গচ্ছিত আছে, আমি দেখাবো ইনশাল্লাহ। আমার মতো আরও অনেকে নিগৃহীত হয়েছেন, সে বিষয়ে তিনি (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী) আমাদের তালিকাভুক্ত করে নিবেন কিনা সেই প্রশ্ন আমি আপনার মাধ্যমে করতে চাই।” 

গাজী নজরুল ইসলামের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, “এ প্রশ্নটিও আগের মতোই। তার ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। তার কাছে কাগজপত্র যা আছে, সেটা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জমা দিলে মন্ত্রণালয় এ নিয়ে কাজ করবে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।”

মন্ত্রী আরও বলেন, “আমরা জানি যে অতীতে আমরা যারাই বিরোধীদল করতাম, তাদেরই হয়রানি করা হতো। সুনাম নষ্ট করা হতো। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় কাজ শুরু করেছে। আমি সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, তার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”

/এএজে/এবিএম/
সম্পর্কিত
চলছে সংবিধান সংশোধন বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
সাতক্ষীরায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
কানাডায় প্রবাসীদের জন্য ‘প্রবাসী ট্রাইব্যুনাল’ গঠনের আহ্বান
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
আশুলিয়ায় বিস্ফোরণের পর যেভাবে পোশাক কারখানায় আগুনের সূত্রপাত
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে শাহজালালের চেয়ে এগিয়ে ওসমানী
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার