র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ, জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৬, ২০:৫১আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ২০:৫১

ভোজ্যতেলের কৃত্রিম সংকট নিরসনে সারাদেশে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানকালে মজুত করা তেল জব্দসহ আইনানুগ ব্যবস্থা নিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব থেকে এসব তথ্য জানানো হয়।

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশব্যাপী ভোজ্যতেলের কৃত্রিম সংকট রোধে র‍্যাব সমন্বিত ও কঠোর পদক্ষেপ নিয়েছে। বাজারে অস্থিরতা সৃষ্টিকারী অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও, হাজারীবাগ, মোহাম্মদপুরের কৃষি মার্কেট এবং টঙ্গী কাঁচাবাজারসহ দেশের বিভিন্ন স্থানে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এক লাখ ১৪ হাজার ৪৪২ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুত চিহ্নিত করেছে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৭১ হাজার টাকা জরিমানা এবং ২২ হাজার ৬৪২ লিটার তেল জব্দ করা হয়েছে। 

এর আগে, মঙ্গলবার র‍্যাব-৮ এর তত্ত্বাবধানে পটুয়াখালী সদর এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। ওই সময় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে সচেতন ও সতর্ক করার পাশাপাশি ১১ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন চট্টগ্রামের মেট্রোপলিটন এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএসটিআই অনুমোদন না থাকা, খোলা বাজারের তেল বোতলজাত করে বিভিন্ন কোম্পানির লেবেল লাগানো এবং মান নিয়ন্ত্রণের কোনও সার্টিফিকেট না থাকার অপরাধে এক হাজার ৪২ লিটার ভোজ্যতেল জব্দ করেন।

এছাড়া নাসিরাবাদ এলাকায় মাবিয়া স্টোরের গোডাউনে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশে ৯ হাজার ৬০০ লিটার এবং কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় খাজা স্টোরের গোডাউনে ১২ হাজার লিটার ভোজ্যতেলের অবৈধ মজুতের অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব।

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই  মিলবে পুরস্কার
এসআই আলতাফকে টার্গেট করে হত্যা করা হয়নি: র‍্যাব
সর্বশেষ খবর
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
অন্ধকার দোকানের মিষ্টিতেই লুকিয়ে আছে শহরের পরিচয়
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে বিক্ষোভের ডাক বাংলাদেশ খেলাফত মজলিসের
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
সংবিধানে ঈমান-আস্থা ও সালাত চালুর দাবি, ‘ধর্ম ব্যক্তিগত বিষয়’ বললেন স্পিকার
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
শিক্ষার্থীদের ‘ঠান্ডা করে দেওয়া’র হুমকি পুলিশ কর্মকর্তার, ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা