একদিনেই র‍্যাবের অভিযানে জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৬, ১৬:৫৭আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ১৬:৫৭

সারা দেশে অভিযান চালিয়ে ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেল জব্দ করেছে র‌্যাব। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

সারা দেশে ভোজ্যতেলের কৃত্রিম সংকট প্রতিরোধে বৃহস্পতিবার ওই অভিযান চালায় র‌্যাব। শুক্রবার (১০ এপ্রিল) সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ২০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এ সময় ১ লাখ ৬৫ হাজার ২৫ লিটার ভোজ্যতেলের অস্বাভাবিক মজুদ শনাক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত মোট ৩ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়

র‌্যাব আরও জানায়, ফেনীর ইসলাম রোড এলাকায় অবৈধভাবে ভোজ্যতেল মজুদের দায়ে একটি গুদামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন রাজধানীর পল্টন, শান্তিনগর, নয়াপল্টন, ভাষানীগলি ও পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে ব্যবসায়ীদের অতিরিক্ত তেল মজুত ও বেশি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে যশোরের কোতোয়ালি থানায় মেসার্স নওয়াব মিলে ১৬ হাজার ৫২৪ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রংপুরে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি ও অবৈধ মজুতদারি রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সাভার, পল্লবী, শাহ আলী ও কক্সবাজারে অভিযানে তেলের মজুতে সুনির্দিষ্ট অনিয়ম না পাওয়ায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়। তবে শ্যামপুরের জুরাইন বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার ৭০৫ বস্তা চাল ও ৫০০ বস্তা আটা উদ্ধার করে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। জব্দ করা মালামাল খাদ্য অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

৮ হাজার ৫০০ লিটার ভোজ্যতেল অবৈধভাবে মজুতের দায়ে এছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নরসিংদী সদরে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ঢাকার ডেমরা ও হবিগঞ্জ সদর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ উৎপাদন, মজুত, ভিন্ন ব্র্যান্ডের লেবেল ব্যবহার এবং অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত মজুত না করার জন্য সতর্ক করা হয়েছে।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার পাত্র
কল্যাণপুরে বাবা-ছেলেকে আটকে নির্যাতন ও মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু