ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনাকর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২৬, ০০:২৯আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০০:২৯

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গ্রেফতার চাকুরীচ্যুত সাবেক মেজর মাঞ্জিল হায়দার চৌধুরীকে (৪৮) চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ দেন। 

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশের পরিদর্শক মো. আমজাদ হোসেন তালুকদার। 

রিমান্ড আবেদনে বলা হয়, এই মামলার এজাহারনামী আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ উর্দ্ধতন নেতৃবৃদ্ধের নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার লক্ষ্যে ছাত্র-জনতার উপরে দমন-পীড়ন, মারপিট, হত্যা করার জন্য আসামি মাঞ্জিল হায়দার চৌধুরী সহযোগিতা করেছেন। আসামি তার কর্মস্থল ডিজিএফআই-এর সুবিধা কাজে লাগিয়ে আন্দোলন চলাকালীন সময়ে ফ্যাসিস্ট সরকার আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠেনের নেতা কর্মীদের নিয়ে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বসে আন্দোলন দমনের নীল নকশা বাস্তবায়নের পরিকল্পনা করেন। সে মোতাবেক আন্দোলন বিরোধী নেতা কর্মীদেরকে প্রয়োজনীয় নির্দেশনা ও আর্থিকভাবে সহায়তা দিয়ে আসছেন বলে জানা যায়। 

আরও বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই নিউ মার্কেট ১ নম্বর গেটের সামনে পাকা রাস্তার উপরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে আসামির আর্থিক সহায়তায় ও নির্দেশনায় ফ্যাসিস্ট সরকারের নেতা-কর্মীরা ছাত্র-জনতার ওপর দেশীয় ও বিদেশি অস্ত্রশস্ত্র নিয়ে গুলিবর্ষণসহ মারপিট করে। এই ঘটনায় বাদীর ভগ্নিপতি আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যা ও আরও অনেককে হত্যার চেষ্টসহ গুরতর জখম করে। ঘটনার সঙ্গে আসামির যোগাযোগ অব্যাহত আছে বলে তদন্তকালে জানা যায়। এই মামলার এজহারনামীয় ও অজ্ঞাতনামা অনেক আসামি পলাতক রয়েছে। আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আর্থিক সহায়তায় ও নির্দেশনাকারীসহ জড়িত এজহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক থাকা আসামিদের অবস্থান জেনে গ্রেফতার করা সম্ভব হবে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে, মামলার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আসামির সাত দিনের পুলিশ রিমান্ড একান্ত আবশ্যক। 

আসামিপক্ষের আইনজীবী শেখ ফরিদ ও কালাম হোসেন রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালীর ডিওএইএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকাল ৫টায় নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারীদের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। গত ৫ আগস্ট ক্ষমতার পালাবদলের পর এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের শ্যালক আব্দুর রহমান। 

 

/এএসএ/এসটি/ 
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম