উচ্চ আদালতে মামলা: চূড়ান্ত শুনানির অপেক্ষা

বাহাউদ্দিন ইমরান
২৪ এপ্রিল ২০২৬, ০৮:০০ আপডেট : ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০০

সাভারের আলোচিত রানা প্লাজা ধসের হতাহতের ঘটনায় শোকাতুর হয়ে উঠেছিল পুরো দেশ। সেই শোকের ছায়া ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে। ওই ভয়াবহ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের  মামলায় ক্ষতিগ্রস্ত শ্রমিক ও পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে হাইকোর্টে পৃথক রিট মামলা দায়ের হয়েছিল। মামলাগুলোর প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিলেন উচ্চ আদালত। তবে এরপর আর সেসব মামলার শুনানি হয়নি। ফলে প্রায় ১৩ বছর ধরে মামলাগুলো চূড়ান্ত শুনানির জন্য অপেক্ষমাণই রয়ে গেছে।

ঘটনাপ্রবাহ অনুসারে, বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনাটি ছিল ২০১৩ সালের ২৪ এপ্রিলের। ওই ভবন ধসের ঘটনায় ১ হাজার ১৩৬ জন নিহত এবং আহত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। ভবন ধস নিশ্চিত জানার পরেও মালিকের জোরাজুরির কারণে নিহত ও আহত শ্রমিকদের সংখ্যা বেড়ে গিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এদিকে ভুক্তভোগী ওইসব অসহায় পরিবারগুলোর ক্ষতিপূরণ নিশ্চিতের প্রয়াসে এগিয়ে আসে কয়েকটি মানবাধিকার সংগঠন। ক্ষতিগ্রস্তদের পরিবারের জন্য ক্ষতিপূরণের তারতম্য ঠিক করতে আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টসহ (ব্লাস্ট) বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন হাইকোর্টে মোট চারটি পৃথক রিট পিটিশন দায়ের করে। পরে নিয়ম অনুসারে রিটগুলোর একসঙ্গে শুনানি গ্রহণ করেন হাইকোর্ট।

স্বজন হারানো কান্না আজও থামেনি, ছবি: নাসিরুল ইসলাম বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ ক্ষতিপূরণের বিষয়ে স্বতঃপ্রণোদিত রুল ও অন্তর্বর্তী আদেশ জারি করেন। ২০১৩ সালের ৩০ এপ্রিলের ওই আদেশে হাইকোর্ট ক্ষতিগ্রস্তদের ক্ষতির মাত্রা ও ক্ষতিপূরণের হার নির্ধারণ করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিলেন।

পরে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসিকে প্রধান করে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। সে কমিটির অধীনে আরও দুটি উপকমিটি করা হয়। ওই কমিটি রানা প্লাজা ধসের ঘটনায় নিহত, নিখোঁজ শ্রমিকের পরিবার এবং স্থায়ীভাবে পঙ্গু হওয়া শ্রমিকদের জন্য ১৪ লাখ ৫১ হাজার ৩০০ টাকা করে ক্ষতিপূরণ নির্ধারণ করে। পাশাপাশি ওই ঘটনায় আহত শ্রমিকদের প্রত্যেককে দেড় লাখ টাকা থেকে সাড়ে ৭ লাখ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করেন। তবে পরবর্তীতে আর এ মামলার রুলের ওপর কোনও চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয়নি। 

এ বিষয়ে রিটকারীদের অন্যতম আইনজীবী আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চেয়ারপারসন জেড আই খান পান্নার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমরা অনেকবার মামলাগুলো শুনানির চেষ্টা করেছি। কিন্তু প্রতিবারই সরকারের সদিচ্ছার অভাব দেখেছি। তবে আমরা সবসময়ই চেষ্টা অব্যাহত রেখেছি।’’

রিটকারী সংগঠনগুলোর অন্যতম আইনজীবী মো. শাহিনুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘মামলাগুলো শুনানিতে তোলার জন্য আমরা থেমে নেই। মাঝে মাঝে আমরা চেষ্টা করে যাচ্ছি। কিন্তু উপযুক্ত কোনও কোর্ট না থাকায় সে সুযোগ হয়ে ওঠেনি। তাই শুনানিও হয়নি। ওই ঘটনার পর প্রাথমিকভাবে তারা (ক্ষতিগ্রস্তরা) যে ক্ষতিপূরণ পেয়েছিল, তা ওই পর্যন্তই। এরপর আর তাদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তবে আমরা মামলাগুলো চূড়ান্ত শুনানির চেষ্টা করে যাচ্ছি।’’

/এপিএইচ/এমওএফ/ 
সম্পর্কিত
মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর কর্তৃপক্ষের মামলা
রায় পাওয়ার পর জমি দখল, এরপরই সংঘর্ষে প্রাণ গেলো হুরমুজের
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!