জেলখানায় বিরোধ, টিটনকে হত্যা করেছে পিচ্চি হেলাল: দাবি ভাইয়ের

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
০২ মে ২০২৬, ১৫:১৬ আপডেট : ০২ মে ২০২৬, ১৫:২৫

রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাইম আহমেদ টিটন হত্যার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন নিহতের বড় ভাই ও মামলার বাদী খন্দকার সাঈদ আক্তার রিপন।

শনিবার (২ মে) সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিপন বলেন, গত ২৮ এপ্রিল রাতে টিটনকে হত্যার পর প্রধান আসামি পিচ্চি হেলাল একটি অডিও রেকর্ড ছড়িয়ে দিয়ে বিভ্রান্তি তৈরি করছেন। পারিবারিক বিরোধের যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। তদন্তকে বিভ্রান্ত করতেই এ অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ‘‘আমাদের পরিবারের মধ্যে কোনও বিরোধ নেই। পিচ্চি হেলাল নিজের অপরাধ আড়াল করতেই এসব প্রচার করছেন।’’

হত্যাকাণ্ডের নেপথ্য কারণ হিসেবে রিপন দাবি করেন, পিচ্চি হেলাল রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় প্রভাব বিস্তার এবং কোরবানির পশুর হাটের ব্যবসা নিয়ন্ত্রণে রাখতেই টিটনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

অডিও রেকর্ড ফরেনসিক প্রসঙ্গে তিনি বলেন, তিনি তার ব্যবহৃত ফোন ফরেনসিকে দিতে প্রস্তুত, একই সঙ্গে পিচ্চি হেলালের সব ফোন জব্দ করে ফরেনসিকে পাঠানোর দাবি জানান রিপন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পিচ্চি হেলাল একজন চিহ্নিত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে মোহাম্মদপুরের সাবেক কমিশনার রাজু হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে। হত্যার আগে টিটন তার ভাইকে জানিয়েছিলেন, হেলাল তাকে হত্যার পরিকল্পনা করছে।

সংবাদ সম্মেলনে তিনি দ্রুত বিচার ও আসামিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। 

কোরবানির পশুর হাটের ইজারা টিটন নিয়েছিলেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘদিন তিনি কারাগারে ছিলেন। সেখান থেকে বের হয়ে এত দ্রুত কাগজপত্র প্রস্তুত করে ইজারা নেওয়া সম্ভব নয়। হয়তো অন্যদের লাইসেন্স ব্যবহার করে ব্যবসা করার পরিকল্পনা ছিল, তবে বিষয়টি তিনি নিশ্চিতভাবে জানেন না।

কারাগার থেকে বেরিয়ে টিটনের অবস্থান সম্পর্কে জানতে চাইলে রিপন জানান, তিনি ধানমন্ডিতে থাকতেন এবং এর মধ্যে যশোরে গ্রামের বাড়িতে মায়ের সঙ্গে দেখা করেছিলেন।

পিচ্চি হেলালের আগের হুমকি-ধামকি প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকির কারণে তখন থানায় অভিযোগ করা হয়নি এবং সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরার সুযোগও হয়নি।

 

 

 

 

 

 

/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
খুলনায় সন্ত্রাসীরা গুলিতে মানুষ মারছে, আর পুলিশ মোটরসাইকেল থামিয়ে বলে ‘তোর কাগজ কই’
পাঁচ দাবিতে আন্দোলন করবে নিকাহ রেজিস্ট্রাররা
একের পর এক হত্যা-চাঁদাবাজি: এমপি-হুইপ-প্রশাসকও নিরুপায়
সর্বশেষ খবর
দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা
দিল্লিতে কাপড়ের দোকানের কর্মীকে ট্রায়াল রুমে গলা কেটে হত্যা
এবার গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
এবার গোপালগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম
রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত হচ্ছে?
রাজনৈতিক দলগুলোতে নারীর প্রতিনিধিত্ব কতটা নিশ্চিত হচ্ছে?
দিনের শেষ বলে আউট হৃদয় 
দিনের শেষ বলে আউট হৃদয় 
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর