বাবার সামনে থেকে শিক্ষার্থীকে অপহরণ: রিমান্ড শেষে কারাগারে তরুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৬, ১৭:৪৪ আপডেট : ০৫ মে ২০২৬, ১৭:৪৪

রাজধানীর উত্তরা এলাকায় বাবার সামনে থেকে ফিল্মি স্টাইলে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের মামলায় লামিন ইসলাম নামে এক তরুণকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৫ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তাহমিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

আজ একদিনের রিমান্ড শেষে লামিনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই ফরিদুজ্জামান। আসামিরপক্ষে তার আইনজীবী শহিদুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেছিলেন। 
 
এর আগে গত ১ মে দেড়টার দিকে গাজীপুরের পুবাইল থানাধীন একটি এলাকা থেকে লামিন ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময় অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়। সে উত্তরা গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। পরে গত ২ মে আসামির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির দিন রাখেন সোমবার। এদিন তার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। 

মামলার বিবরণ থেকে, গত ২২ এপ্রিল দুপুর আড়াইটার দিকে পরীক্ষা শেষে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানাধীন সেক্টর-৬ এলাকায় পৌঁছালে আসামি লামিন ইসলাম ও তার সহযোগীরা জোরপূর্বক ওই ছাত্রীকে একটি প্রাইভেটকারে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই ঘটনায় ভিকটিমের বাবা উত্তরা পূর্ব থানায় অপহরণ মামলা দায়ের করেন।

/এআই/ইউএস/
সম্পর্কিত
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে
বিচারকের ছেলেকে হত্যায় লিমনের মৃত্যুদণ্ড, এক বছরেই শেষ বিচারকাজ
এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
সর্বশেষ খবর
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
গোপালগঞ্জে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
‘হামজাকে আটকে রাখাই ছিল আমাদের পরিকল্পনা’
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
জলবায়ু সহনশীলতায় ৩ কোটি ডলার অর্থায়ন নিয়ে সিআইএফের সঙ্গে বৈঠক
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
বাংলাদেশের বিদায়, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ