লেবাননে ইসরায়েলের হামলায় দুই বাংলাদেশির মৃত্যুতে বাংলাদেশের নিন্দা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৬, ১৪:২৭আপডেট : ১২ মে ২০২৬, ১৪:২৭

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই নিন্দা জানায়। 

বিবৃতিতে বলা হয়, লেবাননের বাংলাদেশ দূতাবাস নিহত দু’জনের মরদেহ ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্ট স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

অঞ্চলটিতে চলমান সহিংসতা ও বেসামরিক প্রাণহানির বিষয়ে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার সর্বোচ্চ সংযম ও মেনে চলার আহ্বান জানিয়েছে।

ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশিরা হলেন, শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম। তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। 

দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত দু’জনই লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের যেব্দীন এলাকায় নিজের বাসায় অবস্থান করছিলেন। দুপুর ১২টার দিকে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। এই নিয়ে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যে ১০ জন বাংলাদেশি মারা গেছেন।

/এসও/এবিএম/
সম্পর্কিত
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
ঘরে ঘরে ডেঙ্গু, হাসপাতালে জায়গা নেই: ময়মনসিংহে উদ্বেগ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ