গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে

‎বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৬, ২০:৪৪ আপডেট : ১৩ মে ২০২৬, ২০:৪৬

রাজধানীর কদমতলী থানা এলাকায় ফাঁকা গুলি ছুড়ে ১৯ লাখ টাকা ডাকাতি এবং কয়েকজনকে কুপিয়ে আহতের অভিযোগের মামলায় ‎ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বির মিয়ার জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়েছে। ‎‎

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। রবু মিয়া নামে আরেক আসামি আত্মসমর্পণ করে জামিন পেয়েছে।

পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নতুন জুরাইনের আলমবাগ এলাকা থেকে আসাদুজ্জামানকে গ্রেফতার করে র‍্যাব-১০। তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই জহিরুল ইসলাম।

আসামিপক্ষে সিনিয়র আইনজীবী আব্দুর রাজ্জাক জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, এ আসামি নির্দোষ, নিরাপরাধ। হয়রানি করার জন্য তাকে মামলায় জড়ানো হয়েছে। জামিন দিলে আসামি পলাতক হবে না।

বাদীপক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জামিনের বিরোধিতা করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে রবু মিয়া নামে আরেক আসামি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তারপক্ষে খান মো. ইব্রাহিম জামিন চেয়ে শুনানি করেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ৬ মে বিকালে ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসানসহ কয়েকজন প্রাইভেটকারে যাচ্ছিলেন। কদমতলী থানার ঢাকা ম্যাচ রেল লাইন সংলগ্ন বাজারে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তাদের পথরোধ করে। তারা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় এবং পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে আতঙ্ক সৃষ্টি করে।

হামলাকারীরা ভুক্তভোগীদের গাড়ি থেকে টেনে বের করে এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুলি করে। এই হামলায় মো. হাসান, রনি, মোতালেব এবং নয়নসহ অন্তত পাঁচ থেকে সাত জন আহত হন। এ সময় হামলাকারীরা গাড়িতে থাকা ব্যবসার নগদ ১৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

‎এ ঘটনায় ভুক্তভোগী হাসান ৭ মে কদমতলী থানায় মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

/এআই/আরকে/
সম্পর্কিত
আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: হাতেনাতে গ্রেফতার দুজনের ৫ দিনের রিমান্ড
যৌথ বাহিনীর টহল জোরদার, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
রামিসা ধর্ষণ-হত্যা মামলা: ‘স্বামীর ভয়ে হত্যাকাণ্ডে সহযোগিতা করেন স্ত্রী স্বপ্না’ 
সর্বশেষ খবর
কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু
কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো
থানায় বসে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু
থানায় বসে হত্যার হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু
যে পুকুরে ডুবে আছে একটি শহর
যে পুকুরে ডুবে আছে একটি শহর
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর
অফিসের তালা খুললো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ভেঙে ফেলেছে ‌জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর