অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিটের আদেশ বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২৬, ১৪:৫৮আপডেট : ১৭ মে ২০২৬, ১৫:৪২

অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাস সময়কার কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের বিষয়ে বৃহস্পতিবার (২১ মে) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে দায়ের করা রিটের শুনানি শেষে রবিবার (১৭ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম কে রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশীদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

পরে আইনজীবী এম কে রহমান সাংবাদিকদের বলেন, ড. ইউনূসের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্চনীয়। যাতে ভবিষ্যতে কোনও নির্বাচিত সরকার এসে ওভারথ্রো করতে না পারে। কোর্ট শুনেছেন। অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।

আইনজীবী মহসিন রশিদ সাংবাদিকদের বলেন, যা কিছু ঘটেছে তার পুরোপুরি তদন্ত চেয়েছি। তদন্ত কীভাবে হবে, সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি। অর্থাৎ তিনি ইনস্ট্রাকশান (সরকারের থেকে) নেবেন। আমরাও চাই তিনি ইনস্ট্রাকশান নিয়ে আসুন। 

/বিআই/আরকে/
সম্পর্কিত
চকরিয়া-সুন্দরবন সংরক্ষণ ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল
নারী মরদেহের ময়নাতদন্তে নারী ডোম নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
হাইকোর্টে নতুন রেকর্ড, একদিনেই নিষ্পত্তি ৬৩৪০ মামলা
সর্বশেষ খবর
রঙিন ফল, সবজি ও ছোলার পুষ্টিকর সালাদ
রঙিন ফল, সবজি ও ছোলার পুষ্টিকর সালাদ
টার্গেট করে বিএনপি নেতাদের হত্যা করছে কারা?
টার্গেট করে বিএনপি নেতাদের হত্যা করছে কারা?
এ কেমন আর্জেন্টিনা!
এ কেমন আর্জেন্টিনা!
মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা ইয়ামালের
মেসিকে জড়িয়ে ধরে সান্ত্বনা ইয়ামালের
সর্বাধিক পঠিত
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
হান্নান মাসউদের কাছে পরাজিত বিএনপি নেতা পেলেন নতুন দায়িত্ব
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
ইসরায়েলকে স্বীকৃতির সমঝোতায় যুদ্ধ বাড়ায়নি ভারত, দাবি ইমরান খানের বোনের
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ বিষয়ে যা বললেন রিজভী
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, একজন গ্রেফতার
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'
বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে দিলো না 'তৌহিদী জনতা'