রঙিন ফল, সবজি ও ছোলার পুষ্টিকর সালাদ

জীবনযাপন ডেস্ক
২০ জুলাই ২০২৬, ০৮:১৫আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৮:১৫

একই প্লেটে যদি থাকে তাজা ফলের মিষ্টতা, সবজির সতেজতা আর ছোলার পুষ্টিগুণ, তাহলে খাবারটি হয়ে ওঠে যেমন সুস্বাদু, তেমনি স্বাস্থ্যকর। তাই পুষ্টিকর খাবারের তালিকায় রাখতে পারেন ফল, সবজি ও ছোলার তৈরি এই স্বাস্থ্যকর ও সুস্বাদু সালাদ। অল্প সময়েই তৈরি করা যায় এই রঙিন সালাদ, যা শরীরকে প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল, ফাইবার ও প্রোটিন জোগাতে সাহায্য করে। দুপুর বা রাতের খাবারের সঙ্গে, আবার হালকা নাশতা হিসেবেও এটি দারুণ উপযোগী।

উপকরণ

  • ছোলা – ৩/৪ কাপ (সারা রাত ভিজিয়ে রাখা)
  • যেকোনো সবজি (টুকরো করা) – ১/২ কাপ
  • বিটলবণ – ১/২ চা-চামচ
  • শসা (কুচি) – ১ টেবিল চামচ
  • আনারস (টুকরো করা) – ১/২ কাপ
  • কাঁচা মরিচ কুচি – ১ চা-চামচ
  • খেজুর (বীজ ফেলে টুকরো করা) – ১/২ কাপ
  • ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ
  • সিদ্ধ আলু – ৩টি (চৌকো করে কাটা)
  • ডালিম – পরিমাণমতো
  • নাশপাতি – ১টি (চৌকো করে কাটা)
  • লেবুর রস – ১ টেবিল চামচ
  • লবণ – পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

সারা রাত ভিজিয়ে রাখা ছোলা ধুয়ে অল্প সিদ্ধ করে নিন। আনারস, খেজুর, সিদ্ধ আলু ও নাশপাতি চৌকো করে কেটে রাখুন। পছন্দের সবজিগুলো সামান্য লবণ দিয়ে হালকা সিদ্ধ করে ঠান্ডা করুন। একটি বড় বাটিতে সিদ্ধ ছোলা, সবজি, আনারস, খেজুর, নাশপাতি, আলু ও ডালিম একসঙ্গে নিন। এরপর বিটলবণ, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, পরিমাণমতো লবণ এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সঙ্গে সঙ্গে পরিবেশন করুন অথবা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে আরও সুস্বাদু লাগবে।

/এমএএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
শরিকদের দূরে যেতে দিতে চান না প্রধানমন্ত্রী: মান্না
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
প্রতিবেশীর ঘরে ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
মিয়ানমারের এক সেনাসদস্য ও দুই পুলিশকে গ্রেফতার করেছে বিজিবি
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
জুলাইয়ে অবদানের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের রাষ্ট্রীয় স্বীকৃতি চান নাহিদ
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
ইলিশের জালে ধরা পড়ছে বড় বড় পাঙাশ, দামও কম
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
গোল্ডেন গ্লাভস উনাই সিমনের
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ
মেসির অবসর নিয়ে ম্যাচ শেষে যা বললেন আর্জেন্টিনার কোচ