কামরাঙ্গীর চরে প্রবাসীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৮ মে ২০২৬, ২৩:৩৮ আপডেট : ১৮ মে ২০২৬, ২৩:৩৮

রাজধানীর কামরাঙ্গীর চরের আচারওয়ালা ঘাট এলাকায় মিতু আক্তার (২২) নামের এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার আজিজ মাদবরের মেয়ে। মালয়েশিয়া প্রবাসী রনি সর্দারের স্ত্রী। বর্তমানে কামরাঙ্গীচর আচারওলারঘাট থাকতেন।  

সোমবার (১৮ মে) রাত সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে। 

মৃতার ফুপু ডালিয়া বেগম জানিয়েছেন, পাঞ্জাবি ও শাড়ির কারখানার মালিক রিয়াজের সঙ্গে সম্পর্ক হয় মিতুর। প্রায়ই তাদের মধ্যে দেখা-সাক্ষাৎ ও কথাবার্তা হতো। বিষয়টি আত্মীয়-স্বজনদের চোখে পড়ে। এগুলো নিয়ে মৃতার ছোট ভাই মুন্নাসহ স্বজনরা তাকে বোঝানোর চেষ্টা করেন ও বকাঝকা করেন। বিষয়টি সে রিয়াজকে জানিয়ে গলায় ফাঁস দেয়।  

তিনি বলেন, “বিষয়টি রিয়াজ আমাদের জানায়, মিতু গলায় ফাঁস দিচ্ছে। তবে তার সঙ্গে আর কী কথা হয়েছে— তা সে বলেনি। পরে আমরা গিয়ে দেখি তার দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনও সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে দেখতে পাই, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে।”   

তিনি জানান, তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে রাত সোয়া আটটায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

মৃতের স্বজনদের সূত্রে জানা যায়, মিতুর আগে একটি বিয়ে হয়েছিল। তার সঙ্গে ডিভোর্স হয়ে যায়। পরে গত আট মাস আগে মালয়েশিয়া প্রবাসী রনি সর্দারের সঙ্গে তার বিয়ে হয়।  তার এক পুত্র সন্তান রয়েছে।   

/আইএ/এআইবি/এসটি/ 
সম্পর্কিত
ডেঙ্গুতে একদিনে তিন জনের মৃত্যু
হাম উপসর্গে আরও চার জনের মৃত্যু
ঘরে ঘরে ডেঙ্গু একজন সুস্থ না হতেই আরেকজন হাসপাতালে, মনে হচ্ছে যুদ্ধ করছি
সর্বশেষ খবর
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা