শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণার ৪০ মিনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৬, ১৬:২৮আপডেট : ০৭ জুন ২০২৬, ১৬:৪৮

ঘড়ির কাঁটায় তখন বেলা ঠিক ১১টা। এজলাসজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী, বিচারপ্রার্থী, আইনজীবী ও গণমাধ্যমকর্মীর সরগরম অবস্থা। ঠিক সময়ে এজলাসে আগে থেকে দাঁড়ানো অবস্থায় বিচারকের ব্যক্তিগত সহকারী সবাই থামিয়ে সুরে টান দিয়ে ঘোষণা করলেন ‘বিচারক আসছেন’। সঙ্গে সঙ্গে বিচারক এসে এজলাসে তার জন্য নির্ধারিত চেয়ারে বসেন। 

রবিবার (৭ জুন) রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার রায় ঘোষণা হয়। দিনের কার্যক্রমের সূচনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। তিনি আদালতকে বলেন, ‘আজ মামলাটি রায় ঘোষণার জন্য নির্ধারিত আছে। আমরা প্রস্তুত আছি।’ এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘রায় ঘোষণা করতে আমি প্রস্তুত’। এ কথা বলেই তিনি রায় পড়া শুরু করেন। 

রায় ঘোষণা উপলক্ষে আদালতের এজলাস ছিল কানায় কানায় পূর্ণ। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু, আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমুল্যাহ, মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী, রামিসার পিতা আব্দুল হান্নান মোল্লা, সাধারণ আইনজীবী ও মিডিয়াকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রায় শোনার জন্য।

মামলার দুই আসামি সোহেল রানাকে পৌনে ১১টায় ও স্বপ্না আক্তারকে ১০টা ৫৫ মিনিটে আদালতে হাজির করা হয়। তাদের ঢাকা মহানগর দায়রা জজ হাজতখানা থেকে আদালতে নেওয়ার পথে পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেন। আসামিদের সামনে দিকে ৫০ এবং পেছনে ৫০ জনের বেশি পুলিশ সদস্য নিরাপত্তা কাজে নিয়োজিত ছিলেন। 

এজলাসে তোলার পর বাইরে দাঁড়িয়ে থাকা আইনজীবীরা তাদের ‘খুনি খুনি’ বলে দুয়োধ্বনি দেয়। অনেকে গালাগালিও করেন। আসামির কাঠগড়ার আসামি সোহেল রানাকে হেলমেট পরিয়ে হাত পেছনে করে হাতকড়া লাগানো ছিল। স্বপ্নার হাতকড়া না থাকলেও মাথায় নিরাপত্তা হেলমেট পরানো ছিল। 

বিচারক রায় পড়া শুরুর পর এজলাসে পিনপতন নীরবতা নেমে আসে। রায় পড়ার পুরো সময় রামিসার বাবা মাথা নিচু করে বসে ছিলেন।

এসময় আলোচিত এই হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানাও কাঠগড়ায় নির্বিকার দাঁড়িয়ে ছিলেন। রায় ঘোষণার আগে থেকেই তাকে বিড়বিড় করতে দেখা যায়। কাছাকাছি থাকা আইনজীবীরা বলেছেন, এ সময় আসামি সোহেল দোয়া-দরুদ পড়ছিল। তাকে কখনও কখনও দেয়ালে ঠেস দিয়ে দাঁড়াতেও দেখা যায়। তবে তার মধ্যে কোনও অনুশোচনা লক্ষ করা যায়নি। রায় ঘোষণার পর তাকে পানি পান করতেও দেখা যায়। আরেক আসামি স্বপ্না আক্তারকে কাঠগড়ায় একটি প্লাস্টিকের টুলে বসানো হয়। তাকে বিমর্ষ দেখাচ্ছিল। কখনও কখনও তাকে চোখ মুছতেও দেখা গেছে। 

সকাল ১১টা ৪০ মিনিটে ফাঁসির রায় ঘোষণা করলে হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করেন এজলাস ও এজলাসের বাইরে থাকা সাধারণ আইনজীবীরা। 

রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাদের কারাগারে পাঠানো হয়। কারাগারে নেওয়ারও সময় পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রিজনভ্যানে উঠানো হয় তাদের। 

আদালত রায়ে আসামি সোহেল রানা ও স্বপ্নাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি সোহেল রানাকে ৫ লাখ টাকা ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়। এই টাকা আদায় করে রামিসার উত্তরাধিকারীদের প্রদানের নির্দেশ দেওয়া হয়। প্রয়োজনে সোহেল রানা ও স্বপ্নার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই টাকা রামিসার পরিবারকে বুঝিয়ে দিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।

পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর পর মাত্র ৫ কার্যদিবসে রায় ঘোষণা করলেন আদালত। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এত স্বল্প সময়ে রায় ঘোষণা করা এটাই প্রথম।

/এআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
২৫ কোটি টাকার স্বর্ণ জব্দ: বিমানের কর্মী রিমান্ড শেষে কারাগারে
মায়ের দাবি দাফন, বাবার চাওয়া দাহ: হিমঘরে গেলো ছেলের মরদেহ
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ