সকালে বৈদ্যুতিক লাইনে একগুচ্ছ বেলুন, সাময়িক বন্ধ ছিল মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৬, ০৯:০৬আপডেট : ২৮ জুন ২০২৬, ০৯:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের ওপরে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে একগুচ্ছ গ্যাস বেলুন আটকে যাওয়ায় সাময়িকভাবে বন্ধ ছিল ট্রেন চলাচল। এ ঘটনায় প্রায় ১৫ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। 

রবিবার (২৮ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে গ্যাসবেলুন উত্তরা থেকে মতিঝিলগামী রেল আটকে যাওয়ার খবর পাওয়া যায়। এর কিছুক্ষণ পর বেলুনগুলো অপসারণের করলে আবারও স্বাভাবিক হয়েছে মেট্রো চলাচল।

প্রত্যক্ষদর্শীরা জানান, একগুচ্ছ উড়ন্ত গ্যাস বেলুন মেট্রোরেলের তারে জড়িয়ে যায়। এতে সয়ংক্রিয়ভাবে মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এসময় উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা মতিঝিলগামী ট্রেনটি লাইনেই আটকে ছিল।

বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশ কন্ট্রোল রুমের ওয়ারলেস অপারেটর মো. মাসুদ রানা জানান, টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্য অংশে এই ঘটনা ঘটে। মেট্রোরেলের হাই-ভোল্টেজ বৈদ্যুতিক তারে গ্যাস বেলুন উড়ে এসে আটকে যায়। এরপরই বেলুন অপসারণের কাজ শুরু হয়।

তিনি আরও বলেন, সকাল ৭টার দিকে বেলুন অপসারণের কাজ শেষ হলে মেট্রো চলাচল শুরু হয়।

/এসও/ইউএস/
সম্পর্কিত
গুলশানে ককটেল বিস্ফোরণ: গ্রেফতার আরও ৯ আসামি কারাগারে
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘অতীতে মানুষ রাস্তার জন্য জমি দিতো, এখন সরকারি জমি দখল হয়’ 
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
মানুষের মেরুদণ্ড কি আসলেই সোজা?
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ
হুথি হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, হুমকিতে ৪ শতাংশ তেল সরবরাহ
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারের দুই কারাবন্দির মৃত্যু
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত