অনুসন্ধানী সাংবাদিকতায় গুরুত্ব দেওয়ার আহ্বান তথ্য সচিবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুন ২০২৬, ১৬:২৩আপডেট : ২৮ জুন ২০২৬, ১৬:২৩

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে সত্য উদ্‌ঘাটনে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেছেন, কেবল বাহ্যিক তথ্য নয়, অনুসন্ধানের মাধ্যমে ‘খবরের ভেতরের খবর’ বের করে আনতে হবে।

রবিবার (২৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবা ফারজানা বলেন, ফেসবুকে অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ছড়াছড়ি রয়েছে। এ পরিস্থিতিতে প্রকৃত খবর ও নির্ভরযোগ্য তথ্য অনুসরণ করা সাংবাদিকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা এখন অনেকটাই কমে গেছে। আমি আশা করব, আপনারা অনুসন্ধানের মাধ্যমে খবরের ভেতরের খবর, এমনকি তারও ভেতরের তথ্য বের করে আনবেন।

সাংবাদিকতাকে মহান পেশা উল্লেখ করে তথ্য সচিব বলেন, সাংবাদিকরা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই পেশায় কাজ করছেন। সাংবাদিকদের সঙ্গে আরও বেশি মানুষের সম্পৃক্ত হওয়া দরকার। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদেরও সাংবাদিকদের প্রতি সহযোগিতামূলক ও দায়িত্বশীল আচরণ করতে হবে।

তিনি বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বলা হয়েছে, সাংবাদিকরা যেন কোনোভাবেই হয়রানি বা অসহযোগিতার মুখে না পড়েন। সাংবাদিকদের কাজের পরিবেশ ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে যত্নশীল হতে হবে।

তরুণদের সাংবাদিকতা পেশার প্রতি আগ্রহকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাহবুবা ফারজানা বলেন, নতুন প্রজন্মের অনেকেই সাংবাদিকতায় আসছেন। তারা যেন তথ্যের সত্যতা যাচাই করে, দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করেন—সেই প্রত্যাশা করেন তিনি।

তথ্য মন্ত্রণালয়কে নিয়ে কয়েকটি পত্রিকায় প্রকাশিত কিছু সংবাদকে অপতথ্য ও মিথ্যা তথ্যের শামিল বলেও মন্তব্য করেন সচিব। এ বিষয়ে তিনি সাংবাদিকদের সংশ্লিষ্ট দফতরে গিয়ে তথ্য যাচাইয়ের অনুরোধ জানান।

তিনি বলেন, কোনও বিষয়ে প্রশ্ন বা সন্দেহ থাকলে আমাদের কাছে এসে যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে তথ্য যাচাই করে, তারপর মতামত বা প্রতিবেদন দেবেন। সাংবাদিকতা করতে গিয়ে কোনও সমস্যার মুখোমুখি হলে আমার সঙ্গে অথবা আপনাদের নেতাদের সঙ্গে কথা বলবেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম এবং তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।

ফল উৎসবে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

/জেইউ/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
যুক্তরাষ্ট্রের ওপর ভরসা কমছে, নতুন করে ভাবছে বিশ্ব
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
দেশের বাজারে ভারতীয় ও রোহিঙ্গা ইলিশ: ২৫২ টাকায় কিনে পদ্মার বলে ১৮০০ টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত