আগামী বছরের হজ নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৬, ১৪:৩৬আপডেট : ০১ জুলাই ২০২৬, ১৪:৩৬

২০২৭ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের জন্য ১ জুলাই থেকে প্রাক-নিবন্ধন করতে হবে। সৌদি আরব সরকারের নির্ধারিত সময়সূচি অনুসারে হজের নিবন্ধন সম্পন্ন করতে হবে ২৬ সেপ্টেম্বরের মধ্যে। আগ্রহী হজযাত্রীদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুসরণ করে এই সময়সীমা নির্ধারণ করা হয়।

গত ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে।

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আমন্ত্রিত অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে অংশ নেন এবং সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।

রোডম্যাপ অনুসারে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম। ৮ নভেম্বর সই হবে দ্বিপাক্ষিক হজচুক্তি। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট।

চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) অনুষ্ঠিত হবে ২০২৭ সালের হজ।

/আইএ/আরকে/
সম্পর্কিত
ইস্তাম্বুলে ‘মক্কা চুক্তি’র প্রথম বৈঠকে বসছে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব
আট বছর পর লাশ হয়ে দেশে ফিরলেন শ্যামল, বাবা মায়ের পাশে দাফন
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ নওগাঁয় পৌঁছেছে
সর্বশেষ খবর
মোদি-পেজেশকিয়ান বৈঠক: যা নিয়ে আলোচনা করলেন দুই নেতা
মোদি-পেজেশকিয়ান বৈঠক: যা নিয়ে আলোচনা করলেন দুই নেতা
এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা নেই ঋতুপর্ণাদের, তাহলে লক্ষ্য কী?
এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা নেই ঋতুপর্ণাদের, তাহলে লক্ষ্য কী?
‘সন্ত্রাসী’ পিচ্ছি জাহেদকে কুপিয়ে হত্যা
‘সন্ত্রাসী’ পিচ্ছি জাহেদকে কুপিয়ে হত্যা
কোম্পানিদেশ : গ্রামের মানুষও যেভাবে বাস্তুহারা হয়
কোম্পানিদেশ : গ্রামের মানুষও যেভাবে বাস্তুহারা হয়
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন