একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৬, ২১:৩৭আপডেট : ০৩ জুলাই ২০২৬, ২১:৩৭

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (৩ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

একের পর এক বিএনপি নেতাকর্মী খুন: নেপথ্যে আধিপত্য ও চাঁদাবাজির দ্বন্দ্ব?

রাজনীতির পরিচয়ের আড়ালে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠা, ফুটপাতের নিয়ন্ত্রণ, ডিশ-ইন্টারনেট ব্যবসা এবং চাঁদাবাজির ভাগবাটোয়ারা নিয়ে সংঘাতে রাজধানীতে একের পর এক বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী হত্যার শিকার হচ্ছেন। কোথাও সালিশ বৈঠকে কুপিয়ে হত্যা, কোথাও ফুটপাতের নিয়ন্ত্রণ নিয়ে ছুরিকাঘাত, আবার কোথাও এলাকায় প্রভাব বিস্তারের দ্বন্দ্বে গুলিতে প্রাণ যাচ্ছে সরকার দলীয় নেতাদের।

শিশুদের খেলনায় ‘বিষ’, কীভাবে চলবে নজরদারি?

দেশের বাজারে প্রথমবারের মতো শিশুদের খেলনার নিরাপত্তা ও মান নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এখন থেকে শিশুদের খেলনা উৎপাদন, আমদানি ও বাজারজাতের ক্ষেত্রে নির্ধারিত বাংলাদেশ মান (বিডিএস) অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। তবে এর বাস্তবায়ন কীভাবে হবে, কীভাবে মান নিয়ন্ত্রণ ও নজরদারি চলবে—সেটিই এখন বড় প্রশ্ন।

আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’

নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলী আহমেদ দুলু বিএনপিতে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে রায়পুরা প্রেসক্লাবে মতবিনিময় সভা ডেকে এ ঘোষণা দেন তিনি।

এতদিন কোথায় ছিল খামেনির লাশ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় দীর্ঘ চার মাসেরও বেশি সময় (১৩১ দিন) পিছিয়ে দেওয়া হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে তার নিজস্ব কম্পাউন্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ৮৬ বছর বয়সে তিনি নিহত হন। তার মৃত্যুর পর থেকে জুলাইয়ের শেষকৃত্যের আগপর্যন্ত আইনি ও ধর্মীয় নির্দেশনাবলী মেনে মরদেহটি হিমাগারে ফরেনসিক মর্গে সংরক্ষণ করা হয়েছিল।

২০১৯ সালের পর নকআউটে হারেনি আর্জেন্টিনা

অভিষেক বিশ্বকাপেই ইতিহাস গড়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে। এবার তাদের সামনে সবচেয়ে কঠিন পরীক্ষা—বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটা মাঠে গড়াবে শনিবার ভোর ৪টায়।

খরার কবলে এফডিসি, চলচ্চিত্রের নতুন চর নিকেতন

চলতি বছর এফডিসি ৭০ বছরে পা দিয়েছে। এটি এখন সাত দশক বয়সী এক জরাজীর্ণ প্রতিষ্ঠান। এর শরীর জুড়ে বার্ধক্যের বলিরেখা। চলৎশক্তি হারিয়ে বলতে গেলে অচল চলচ্চিত্র তৈরির আঁতুরঘরটি। টোটকা, জড়িবুটি, কবিরাজি দাওয়াই দিয়েও একে কর্মচঞ্চল করে তোলা যাচ্ছে না।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বশেষ খবর
সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!
সেই ওঝা এবার বলছেন, আর্জেন্টিনা হারবে কেপ ভার্দের কাছে!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মদপান, বললেন ‘একটু মাতলামি হয়ে গেছে’ 
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
খামেনির শেষ বিদায়ে যুক্তরাষ্ট্রকে শক্তি দেখাচ্ছে ইরান
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার