এসি ছাড়াই ১৮৮ যাত্রী নিয়ে উড়লো ইউএস-বাংলা, শ্বাসকষ্টে যাত্রীকে দেওয়া হলো অক্সিজেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ জুলাই ২০২৬, ১১:১৭ আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১১:১৭

ত্রুটিপূর্ণ এসি নিয়ে ১৮৮ জন যাত্রী নিয়ে চেন্নাই গেছে ইউএস বাংলার বোয়িংয়ের একটি ফ্লাইট। এসি ঠিকমতো কাজ না করায় গরমে যাত্রীদের মধ্যে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। এতে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোষ্ট দিয়ে তাদের ক্ষোভের কথা জানিয়েছেন। এমনকি তারা ইউএস বাংলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। 

রবিবার (১২ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে ফ্লাইটটি ছাড়ার কথা থাকলেও সেটি সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে ঢাকা ত্যাগ করে। ফ্লাইটটি চেন্নাইয়ে পৌঁছায় স্থানীয় সময় রাত সাড়ে ৮টায়। 

সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে উড়োজাহাজটি উড্ডয়ন করলেও সেটিতে যাত্রী তোলা হয় বিকাল ৪টার পর থেকে। উড়োজাহাজে ওঠার পর থেকেই কেবিন উত্তপ্ত ও গুমোট ছিল।  

ওই ফ্লাইটের যাত্রী সামিয়া রেজা শতাব্দী ফেসবুক পোস্ট দিয়ে জানান, অ্যাজমায় আক্রান্ত বোনকে নিয়ে চিকিৎসার জন্য চেন্নাইয়ে যাচ্ছিলেন তিনি। বিকাল ৪টা ৪০ মিনিটের দিকে তারা উড়োজাহাজে ওঠেন। তখন থেকেই উড়োজাহাজের ভেতরে শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। যাত্রী ওঠানোর পরে এক ঘণ্টার বেশি সময় ধরে উড়োজাহাজটি মেরামতের কাজ করা হয়। অনেক জিজ্ঞাসার এক পর্যায়ে একজন কেবিন ক্রু তাকে জানান, ‘উড়োজাহাজের এসিতে সমস্যা হয়েছে। সেটি ঠিক করার চেষ্টা চলছে।’ কিন্তু তারপরও এসি ঠিক হয়নি। উড়োজাহাজের ভেতরে গুমোট অবস্থার মধ্যেই ফ্লাইটটি ঢাকা ছাড়ে। এই পরিস্থিতিতে উড়োজাহাজের যাত্রীদের অনেকেই হাতে থাকা কাগজ, টিকিট বা লিফলেট দিয়ে বাতাস করে সাময়িক স্বস্তি পাওয়ার চেষ্টা করেন। 

বিমানের ভেতরে ক্রুদের কাছ থেকে বারবার ‘কিছুক্ষণের মধ্যে এসি সচল হবে’ বলে আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি।  এক পর্যায়ে তার বোনের শ্বাসকষ্ট বেড়ে যায়। তখন কেবিন ক্রুরা তাকে অক্সিজেন দেন। ফ্লাইটে থাকা আরও অনেক যাত্রী এসময় খুব শারীরিক অস্বস্তিতে পড়েন।  

এরকম অস্বস্তির কথা জানিয়ে ফেসবুকে পোষ্ট দেন ফ্লাইটে থাকা আরও কয়েকজন যাত্রী। এছাড়া যাত্রীরা তাদের হাতে থাকা কাগজ দিয়ে বাতাস করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও পাওয়া যায়। 

এই ব্যাপারে ইউএস বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম  বলেন, “এসি ঠিকমত কাজ না করার কারণে এমন হয়েছে। ভবিষ্যতে বিষয়টি আমরা বিচেনায় রাখবো।”  

/আইএ/এসটি/ 
সম্পর্কিত
কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো?
ইকোনমি ক্লাসে বেশি লেগরুম যেসব বিমান সংস্থায়
বিমানে পাওয়ার ব্যাংক কেন বিপজ্জনক হয়ে উঠতে পারে? কীভাবে নিরাপদে রাখবেন
সর্বশেষ খবর
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত