নৌঘাটের ইজারা নিষ্পত্তি ও বন্দরে অটোমেশন, বিআইডব্লিউটিএকে সাত নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ জুলাই ২০২৬, ১৯:১৯আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৯:১৯

নৌপথে সেবার মান ও নিরাপত্তা বাড়ানো, রাজস্ব আহরণ সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ নৌপরিবহনকে আধুনিক করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা জাহেদ উর রহমান জানান,  প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিএর কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও জনকল্যাণমুখী করতে এসব নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনার মধ্যে রয়েছে ব্যয়সাশ্রয়ীভাবে ড্রেজিং করে বেশি প্রয়োজনীয় নৌপথকে অগ্রাধিকার দেওয়া; বয়া, বাতি, বিকন ও নৌচিহ্ন আরও দৃশ্যমান করতে প্রকল্প নেওয়া; ২০২৬-২৭ অর্থবছরের সপ্তম দফা পর্যন্ত ইজারায় অনিষ্পন্ন ঘাট দ্রুত নিষ্পত্তি করা এবং ফোরশোর ও তীরভূমি ব্যবহার ফি যুগোপযোগী করা।

ঘাট ও পয়েন্টসংক্রান্ত দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি, নদীবন্দরে মালামাল ওঠানামায় পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু, নৌযানের নিরাপত্তায় অংশীজনদের সঙ্গে সমন্বিত ব্যবস্থা এবং রাজস্ব বাড়ানোর সম্ভাবনাময় খাত চিহ্নিত করার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা।

/জেইউ/এম/  
সম্পর্কিত
‘অবৈধ দখলদারদের উচ্ছেদে বিআইডব্লিউটিএ’র সরাসরি আইনি ক্ষমতা নেই’
রাজস্ব বাড়াতে নতুন খাত চিহ্নিতের নির্দেশ, নৌপথে নিরাপত্তা জোরদারের তাগিদ
সারিয়াকান্দি নদী বন্দরের সীমানা নির্ধারণ, সংরক্ষক বিআইডব্লিউটিএ
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
বৈষম্য বা পণ্যের মাপে সুপেয় পানিকে অপবিত্র না করি 
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সব মন্ত্রণালয়ে দুর্নীতিবিরোধী কমিটি গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা