একনজরে আজকের আলোচিত খবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৬, ২১:৫৪আপডেট : ২১ আগস্ট ২০২৬, ২২:০৩

নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। শুক্রবার (২১ আগস্ট) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

গ্যাস নেই, থেমে যাচ্ছে কারখানা, ঝুঁকিতে লাখো শ্রমিকের চাকরি 
কোথাও উৎপাদন নেমে এসেছে স্বাভাবিক সক্ষমতার ২০-৩০ শতাংশে, কোথাও ৭০-৭৫ শতাংশ পর্যন্ত কমেছে। আবার কোনও কোনও কারখানায় মেশিন চালু রাখার মতো গ্যাসই মিলছে না।

তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ, একসঙ্গে ২০ কারখানায় ছুটি ঘোষণা
এসব কারখানায় শ্রমিকরা বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কাজে যোগ দিলেও দুপুরের খাবারের সময়ের মধ্যে তাদের ধাপে ধাপে ছুটি দেওয়া হয়।

অজ্ঞাত স্থান থেকে রায়হানের বার্তা, ‘ওয়েট অ্যান্ড সি’, নতুনরা ভয়ংকর হয়ে উঠবে
চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. রায়হান মাত্র তিন সপ্তাহ আগে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়িয়ে পালাতে সক্ষম হয়েছিলেন। পালিয়ে থাকলেও ফেসবুকে সরব হয়েছেন তিনি। এবার লিখেছেন, ‘...ভাবে আমার লোকজন জেলহাজতে বন্দি, আমি একা হয়ে গেছি।’ দীর্ঘ স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন, ‘ওয়েট অ্যান্ড সি’।

জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
নজিরবিহীন বৈশ্বিক অস্থিতিশীলতা, যুদ্ধ ও ভয়াবহ বাজেট সংকটে থাকা জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উত্তরসূরি হওয়ার দৌড়ে নেমেছেন পাঁচ নারী ও তিন পুরুষ।

রাত ১টায় গায়েহলুদ শেষ, সোয়া দুইটায় কনের ঘরে ওপর ভেঙে পড়লো বিশাল ক্রেন
গায়েহলুদের অনুষ্ঠান শেষ হয়েছে রাত একটায়। ভারতের উত্তর প্রদেশ থেকে আসা আত্মীয়স্বজনসহ পরিবারের ১৫ জন সদস্য দুই তলায় কোনোমতে রাতে ঘুমাতে গেছেন। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো না বেশি সময়।

বিশ্বকাপে বিশৃঙ্খলা: বড় শাস্তি পেলো আর্জেন্টিনা
বিশ্বকাপে বিভিন্ন ম্যাচে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পর ফিফা শৃঙ্খলা কমিটি আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’
জায়েদ খানের নতুন মিউজিক ভিডিও ‘শিকারি’ মুক্তি পেয়েছে। নিউইয়র্কে চিত্রায়িত মিউজিক ভিডিওটি নিয়ে নেটিজেনদের আগ্রহ টিজার প্রকাশের পর থেকেই দেখা যায়।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
৭০ অনুচ্ছেদের ‘কবর’: পাত্তা দিচ্ছে না জামায়াত-এনসিপি
দেওয়ানগঞ্জের রাজনীতি থেকে মিল্লাত এখন ‘পূর্ণ মন্ত্রী’
দেওয়ানগঞ্জের রাজনীতি থেকে মিল্লাত এখন ‘পূর্ণ মন্ত্রী’
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
মার্কিন নিষেধাজ্ঞার হুমকির পর ‘ধ্বংসাত্মক’ জবাবের হুঁশিয়ারি ইরানের
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী
এক মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান