ধান-চালের মূল্য নির্ধারণে কৃষকের মতামত নেওয়ার আহ্বান ২৯ নাগরিকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৬, ২০:১৭ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২০:১৭

চলতি আমন মৌসুমে সরকার নির্ধারিত ধান ও চালের ক্রয়মূল্য বাজারদরের তুলনায় কম উল্লেখ করে তা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন ২৯ জন নাগরিক। কৃষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে উৎপাদন ব্যয় বিবেচনায় ন্যায্য মূল্য নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারা। মঙ্গলবার (১০ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৮ নভেম্বর সরকার আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৩ লাখ টন ধান, ৪৯ টাকা দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত হয়েছে।

নাগরিকরা বলেন, সার ও ডিজেলের দাম বৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ শতাংশ বেড়েছে। অথচ মূল্য নির্ধারণে এসব বিষয় বিবেচনা করা হয়নি। কৃষকদের সঙ্গে আলোচনা ছাড়াই একতরফাভাবে দাম নির্ধারণ করা হয়েছে, যা তাদের ক্ষতির মুখে ফেলবে।

বিবৃতিতে উৎপাদক কৃষক, বিশেষ করে ক্ষুদ্র, মাঝারি, প্রান্তিক ও নারী কৃষকদের মূল্য-সমর্থন ও ভর্তুকি নিশ্চিত করার দাবি জানানো হয়। ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা কমপক্ষে দ্বিগুণ করা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রোধ এবং দুর্নীতি বন্ধে কার্যকর নজরদারিরও আহ্বান জানান তারা।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ, খুশী কবির, অ্যাডভোকেট সুলতানা কামাল, শিরীন পারভিন হক, ড. ইফতেখারুজ্জামান, আবু সাঈদ খান, অ্যাডভোকেট জেড আই খান পান্না, শাহীন আনাম, শামসুল হুদা, ড. তানজীমউদ্দিন খান, ড. জোবাইদা নাসরীন, রোবায়েত ফেরদৌস, ড. স্বপন আদনান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অ্যাডভোকেট তবারক হোসেন, পাভেল পার্থ, ড. ঈশিতা দস্তিদার, রোজিনা বেগম, মনিন্দ্র কুমার নাথ, কাজল দেবনাথ, রেজাউল করিম চৌধুরী, জাকির হোসেন, অ্যাডভোকেট সাইদুর রহমান, সালেহ আহমেদ, মিঠুন রাকসাম, সাঈদ আহমেদ, দীপায়ন খীসা, ড. হানা শামস আহমেদ ও মুক্তাশ্রী চাকমা।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: নেই বয়সের বাধা
তেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে, কৃষক বলছেন লোকসান হবে আমাদের
সর্বশেষ খবর
সাউথইস্ট ব্যাংক ও ক্লিনিকলের যৌথ স্বাস্থ্যসেবা কার্ড চালু
সাউথইস্ট ব্যাংক ও ক্লিনিকলের যৌথ স্বাস্থ্যসেবা কার্ড চালু
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
ক্যারিয়ার নিয়ে যা জানালেন ‘পরাণ’ সিনেমার নায়িকা
ক্যারিয়ার নিয়ে যা জানালেন ‘পরাণ’ সিনেমার নায়িকা
আ.লীগ সরকারের শেষ দশকে ঋণের বোঝা বেড়েছে ৩০০ শতাংশ
আ.লীগ সরকারের শেষ দশকে ঋণের বোঝা বেড়েছে ৩০০ শতাংশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’