গার্মেন্টস শ্রমিকরা প্রতি শুক্রবার কম দামে পাচ্ছেন ওএমএসের চাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৬, ১৭:৩৬ আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৭:৩৬

তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্যের পেছনে খরচ কমানোর লক্ষ্যে কম দামে শুরু হয়েছে বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি। এ কর্মসূচির আওতায় প্রত্যেক শ্রমিকের কাছে প্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল বিক্রি করা হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির নির্বাচনি ইশতেহারে প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের জন্য আর্থিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহজলভ্য করার অঙ্গীকার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার হলো— নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করা এবং তাদের জীবনযাত্রার ব্যয় কমাতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা। তারই ধারাবাহিকতায় তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য এ বিশেষ ওএমএস কর্মসূচি চালু করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগরীসহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় মোট ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৫ মেট্রিক টন করে প্রতি শুক্রবার মোট ৩৩০ মেট্রিক টন চাল বিক্রি করা হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে।

এ কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীতে ৬টি ট্রাকসেলের মাধ্যমে ৩০ মেট্রিক টন, সাভারে ৮টি ট্রাকসেলের মাধ্যমে ৪০ মেট্রিক টন, ধামরাইয়ে ২টি ট্রাকসেলের মাধ্যমে ১০ মেট্রিক টন, গাজীপুরে ৩০টি ট্রাকসেলের মাধ্যমে ১৫০ মেট্রিক টন, নারায়ণগঞ্জে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন এবং চট্টগ্রামে ১০টি ট্রাকসেলের মাধ্যমে ৫০ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।

প্রতি শুক্রবার দুই দফায় চাল বিক্রির কার্যক্রম পরিচালিত হবে। প্রথম দফায় সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট এবং দ্বিতীয় দফায় বিকেল ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) চাল বিক্রি করা হবে।

সংশ্লিষ্ট তৈরি পোশাকশিল্পের শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন এবং মাস্টার রোলে স্বাক্ষর প্রদানের মাধ্যমে এ কর্মসূচির আওতায় সাশ্রয়ী মূল্যে চাল সংগ্রহ করতে পারবেন।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদফতরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা, জবাবদিহি ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পৃথক মনিটরিং টিম সরেজমিনে কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছে। এ ছাড়া প্রতিটি ট্রাকের বিপরীতে একজন করে তদারকি কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ ওএমএস কর্মসূচির প্রথম দিন আজ  শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকেই নির্ধারিত প্রতিটি ট্রাকসেল কেন্দ্রে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। শ্রমিকরা নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন ও মাস্টার রোলে স্বাক্ষর করে সুশৃঙ্খলভাবে চাল সংগ্রহ করছেন। এ কর্মসূচির মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কিছুটা কমবে এবং তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
পোশাক খাতের অস্থিরতা কাটবে কবে?
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন নিয়ে যা বললেন জোনায়েদ সাকি
নতুন মজুরি কার্যকর ১ ডিসেম্বর থেকে, ঘোষণা কবে নিশ্চিত নয়
সর্বশেষ খবর
কোস্টারিকাকে ৭ গোলের মালা পরালো আর্জেন্টিনা
কোস্টারিকাকে ৭ গোলের মালা পরালো আর্জেন্টিনা
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
যত বাধাই আসুক, ন্যায়বিচারের পথ থেকে সরবে না সরকার: আইনমন্ত্রী
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
খিলগাঁওয়ে পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৮ নভেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’
‘গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাইভ বুলেট ব্যবহার করা হবে না’