কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে প্রতীকী খাটিয়া মিছিল

ঢাবি প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭

কারাগারে লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে প্রতীকী খাটিয়া মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিভিন্ন লেখক, ব্লগার ও রাজনৈতিক অ্যাক্টিভিস্টরা এই মিছিলে অংশ নেন।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য প্রাঙ্গণে এই প্রতিবাদ মিছিল হয়। পরে মিছিলটি শাহবাগ অতিক্রম করে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের মোড় ঘুরে আবার শাহবাগ হয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলটির আয়োজনে ছিলেন পলিটিকাল অ্যাক্টিভিস্ট কবি শ্মশান ঠাকুর ও লেখক রাহাতুল মোহাম্মদ।

সমাবেশে লেখক আবু মুস্তাফিজ বলেন, ‘দেশে যদি গণতন্ত্র না থাকে, তাহলে একটি রাষ্ট্র হিসেবে সেটি আর চলে না। আমরা বলতে চাই, এদেশে সব মত এরই কথা বলার স্বাধীনতা থাকতে হবে। মুশতাক আহমেদ তার মত প্রকাশ করেছেন বলে তাকে জেলে নিয়ে হত্যা করা হলো। সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা মুশতাক হত্যার বিচার দাবি করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবাদী হতে পারছি না, নানা কালো আইনের কারণে। তাই সবাই সাহস করে কিছু বলে না। আমরা তাই ভয় ভেঙে আজ এই মিছিল বের করেছি।’

/এসআইআর/এনএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি