বাজারে ইলিশ আছে, নেই বৈশাখের আমেজ

এস এম আব্বাস
১২ এপ্রিল ২০২১, ১৭:০৪আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৭:০৮

আগামী বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ। ওই দিন থেকেই করোনাভাইরাস বিস্তার রোধে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। ফলে পহেলা বৈশাখের কোনও প্রভাব নেই ইলিশের বাজারে। প্রতি বছর স্বাভাবিক অবস্থায় পহেলা বৈশাখের যে আয়োজন চলে এবার তা নেই। ঘরে ঘরে পান্তা ইলিশের আয়োজনও বলতে গেলে এবার ম্লান করে দিয়েছে করোনা। রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা

সোমবার (১১ এপ্রিল) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, প্রচুর ইলিশ থাকলেও ক্রেতা নেই তেমন। নেই বৈশাখী কোনও আমেজ ও উত্তেজনা। সে কারণে নিত্যদিনের বাজারের চিত্রই ইলিশ মাছের দোকানগুলোতে দেখা যাচ্ছে। রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল, কৃষি মার্কেট, সিয়া মসজিদ বাজারসহ আশপাশের মাছ বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে। রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা  

ইলিশ মাছ ব্যবসায়ীরা জানান, এক কেজি ওজনের ইলিশ মাছের দাম এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকা।  এক কেজির নিচে ৯০০ গ্রাম ইলিশের দাম এক হাজার টাকা বা সামান্য কম। এর চেয়ে কম ওজনের ইলিশের ক্ষেত্রে ৭০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ৭৫০ টাকা। আধা কেজি ওজনের ইলিশের দাম ৫০০ টাকা বা তার নিচে। ২০০ গ্রাম থেকে ২৫০ গ্রাম ইলিশ (জাটকা টাইপ) দাম ৩০০ টাকা। রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা

মোহাম্মদপুর টাইন হল বাজারের ইলিশ মাছ ব্যবসায়ী ম্যামল চন্দ্র সরকার বলেন, ‘এক কেজি ওজনের ইলিশি বিক্রি করছি এক হাজার ২০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রাম ইলিশ বিক্রি করছি এক হাজার টাকায়।  এরচেয়ে ছোট ইলিশ বিক্রি করি না।  এছাড়া এবার বেচাকেনা ভালো না। ক্রেতাও নাই।’ রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা

টাউন হল বাজারের মাছ ব্যবসায়ী বাদশা বলেন, ‘গত বছরও পয়লা বৈখাখের এই সময়টায় প্রতিদিন মাছ বিক্রি করেছি এক লাখ টাকার। এখন ৩০ হাজার টাকা বিক্রি করতে পারছি না।  এবার বৈশাখ কবে তা বুঝতে পারছি না।’ রাজধানীর বাজারগুলোতে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা

ইলিশ মাছ ব্যবসায়ী মো. আলমগীর বলেন, ‘গত বছর কোল্ড স্টোরেজের এক কেজি ওজনের ইলিশ বিক্রি করেছি এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায়।  টাটকা ইলিশ বিক্রি করেছি দুই হাজার ৫০০ টাকা থেকে তিন হাজার টাকায়। এবার এক কেজি বা সামান্য বেশি ওজনের টাটকা ইলিশ বিক্রি করছি সর্বোচ্চ এক হাজার ৩০০ টাকা থেকে এক হাজার ৪০০ টাকায়।’

সিয়া সমজিদ বাজারের ইলিশ ব্যবসায়ী ইউসুফ বলেন, ‘আধা কেজি ওজনের ইলিশ বিক্রি করছি ৫০০ টাকায়। ছোট ইলিশের দাম বড় ইলিশের চেয়ে তুলনামূলক বেশি।’ রাজধানীর বাজারে এখন প্রচুর ইলিশ, তবে নেই ক্রেতা

মোহাম্মদপুর বাসস্ট্যান্ড বাজারের মো. বিল্লাল বলেন, ‘এক কেজি ওজনের ইলিশ এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকা। ২০০ গ্রাম থেকে ২৫০ গ্রাম ইলিশ বিক্রি করছি ৩০০ টাকায়।  গত বছরের মতো কেউ এবার মাছ কিনছে না। অর্ধেকেরও কম মাছ বিক্রি হচ্ছে।’

বিভিন্ন বাজারের ইলিশ মাছ ব্যবসায়ীরা জানান, কবে পহেলা বৈশাখ তা বাজারের অবস্থা দেখে বুঝতে পারছেন না তারা। কেউ পহেলা বৈশাখের জন্য মাছ কিনতে আসছে কিনা তাও জানি না।  পহেলা বৈশাখের সময় আসতে না না আসতেই মাছ কেনার ক্রেতার অভাব হতো না। এবার তা নেই।

আরও পড়ুন- 

এবারও মঙ্গল শোভাযাত্রা হবে না

সাত দিনের কঠোর বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন

এবারও সুরক্ষা রীতি মেনেই তারাবির নামাজ

জরুরি পরিষেবার আওতায় যা যা রয়েছে

দুই ভাগে খোলা থাকবে খাবারের দোকান

কেবল লকডাউনেই কমবে সংক্রমণ!

অক্সিজেন নিয়ে চলছে কাড়াকাড়ি!

বিশেষ ফ্লাইটে দেশে ফিরলে বাধ্যতামূলক কোয়ারেন্টিন 

/এফএস/  
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের