লকডাউন শেষে গণপরিবহন চালানোর আশা মালিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২১, ১৮:০১আপডেট : ২৪ এপ্রিল ২০২১, ১৮:০১

লকডাউন শেষ গণপরিবহন চলাচলের অনুমতি আসবে বলে আশা প্রকাশ করেছেন পরিবহন মালিকরা।

তারা বলছেন, গণপরিবহন ছাড়া দেশে সব কিছুই চলছে। শপিং মল, কল কারখানাসহ সব চালু রয়েছে। কিন্তু গণপরিবহন বন্ধ থাকায় মানুষের বরং দুর্ভোগ বেড়েছে। তাই সরকারের উচিত হবে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করে দেওয়া। এ জন্য তারা সরকারের কাছে বাস চালু করার দাবিও জানিয়েছেন।

আগামী ২৮ এপ্রিল শেষ হচ্ছে লকডাউন। এরপর আর কঠোর লকডাউনে যাবে না সরকার। এরইমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবাদুল কাদেরও গণপরিবহন চালু করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আগামীকাল রবিবার (২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিং মল খোলা রাখার অনুমতি দিয়েছে সরকার। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলা থাকবে।

এ পরিস্থিতিতে পরিবহন মালিকেরাও আগামী ২৯ এপ্রিল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাস চালাতে চান। এজন্য তারা সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘আমরা বাস চালুর বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সচিবের সঙ্গে আলাপ করেছি। তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। সরকার সিদ্ধান্ত দিলে আশা করছি ২৯ এপ্রিল থেকে বাস চালাতে পারবো।

/এসএস/এমআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের