ডিএনসিসির ৫ কর্মী চাকরিচ্যুত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২১, ২০:০৯আপডেট : ১৫ জুন ২০২১, ২০:০৯

বিভিন্ন অপরাধে চলতি বছরের সাড়ে ৫ মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধ এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচ কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

মাদকদ্রব্য বহনের অভিযোগে পরিবহন বিভাগের গাড়িচালক মো. হোসেন মিয়া, দায়িত্ব পালনে অবহেলার কারণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল-৫ এর ক্লিনার (পরে পরিবহন বিভাগে বদলিকৃত) মো. ফরিদ হোসেন হাওলাদার, জেল হাজতে আটক থাকায় পরিবহন বিভাগের মো. সাগর, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির কারণে সম্পত্তি বিভাগের উচ্ছেদ শ্রমিক আব্দুর রাজ্জাক এবং একই কারণে অঞ্চল-৭ এ নিয়োজিত মশক নিধনকর্মী হাসিবুল হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে।

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি