তেলাপোকা নিধনের বিষ খেয়ে শিশুর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২১, ১৭:৩২আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৬:৫৭

রাজধানীর ফকিরাপুলের একটি বাসায় তেলাপোকা নিধনের বিষ খেয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম ইসমাঈল (২)। একই ঘটনায় তার বোন মিম (৪) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (৬ অক্টোবর) সকালে মতিঝিল থানার ফকিরাপুলের একটি বাসায় এ ঘটনা ঘটেছে। ফকিরাপুলের কোমরগলিতে বাবা-মায়ের সঙ্গে  ভাড়া বাসায় থাকতো তারা।

শিশুটির মা পরীবানু বেগম এবং স্বজনরা  জানান, বাসায় প্রচুর তেলাপোকা। তাই মঙ্গলবার (৫ অক্টোবর) তেলাপোকা নিধনের বিষ কিনে ঘরে রাখা হয়েছিল। বুধবার সকালে পরীবানু  যখন  কাজে ব্যস্ত ছিলেন, সে সময় ভাইবোন মিলে খেলা করতে করতে ঘরে রাখা তেলাপোকা মারার ওষুধ খেয়ে ফেলে। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাদেরকে দ্রুত ঢামেক হাসপাতাল নিয়ে ভর্তি করান। ভর্তির পর বিকাল সাড়ে চারটায় চিকিৎসকরা অসুস্থ  ইসমাইলকে মৃত  ঘোষণা করেন। তার বোন মিম চিকিৎসাধীন রয়েছে।

মৃত ইসমাইল সুনামগঞ্জ জেলার ধর্মপাশা  উপজেলার ভাটাপাড়া গ্রামের মো. জোবায়েরের ছেলে। তিন ছেলে এক মেয়ের মধ্যে ইসমাঈল ছিল সবার ছোট।

/এআরআর/এআইবি/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান