হতাশাগ্রস্ত হয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২১, ২২:১১আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭:০২

রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা ওয়াপদা রোডে গলায় ফাঁস লাগিয়ে শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে।  সে স্থানীয়  রামপুরা আইডিয়ার স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার নাম বিজয় ইসলাম রোহান (১৬)। কিছু দিন ধরে হতাশাগ্রস্ত ছিল সে। এ কারণেই আত্মহত্যা করতে পারে বলে ধারণা পরিবারের।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে।

রোহানের ভাই হৃদয় ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ও কিছু দিন ধরে কোনও কারণে হতাশাগ্রস্ত ছিল।  এ জন্য হয়তো সে আত্মহত্যা করে। তবে আমাদের কোনও অভিযোগ নেই, আমরা বিনা ময়নাতদন্তে নিতে চাচ্ছি।

তিনি বলেন, রামপুরায় ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেয় সে। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল সদর উপজেলার মরহুম ইউসুফ আলীর ছেলে রোহান। তিন ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

/এআইবি/আরটি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ