গুলশানে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ১৫:৩৯আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৬:০৯

রাজধানীর গুলশানে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উত্তরার সানবিমস স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানা রেজওয়ান। শুক্রবার (১২ নভেম্বর) দিবাগত রাতে গুলশান ২ নম্বরের ৪১ নম্বর রোডের বাসার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, পরিবারের কাছ থেকে আমরা জানতে পেরেছি ১০ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনও বিষয় রয়েছে তা তদন্তের মাধ্যমে জানানো সম্ভব হবে।

তিনি বলেন, তারা ওই ১২ তলা ভবনের ১০ তলায় থাকতেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

ঢামেক সূত্র বলছে, ময়নাতদন্তে মৃত্যুর কারণ এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে কিনা; তা জানতে আলামত সংগ্রহ করা হয়েছে। তার শরীরের কয়েকটি অংশে ট্যাটু করানো ছিল বলেও জানা গেছে।

মৃত সানার বাবা রেজওয়ান সেলিম একজন ব্যবসায়ী, মা কানিজ আফরোজ সুমি গৃহিণী।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী