হাফ ভাড়ার দাবিতে আজও সড়কে শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ১৩:১৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৩:৩৫

গণপরিবহনে হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর মিরপুর রোডে ধানমন্ডি ২৭ নম্বরের মোড় এলাকায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

রবিবার (২৮ নভেম্বর) বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এসময় সড়ক বন্ধ করে বিক্ষোভ  করতে থাকে। বিভিন্ন দাবি সংবলিত প্লাকার্ড হাতে স্লোগান দিতে থাকে প্রতিবাদী শিক্ষার্থীরা।

এসময় নাখালপাড়ার শহীদ মনু মিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আরিফ বলেন, আমাদের নিরাপদ সড়ক নিশ্চিত করতে হবে।

মোহাম্মদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অন্তর বলেন, আমরা আর কত প্রাণ দিলে সড়ক নিরাপদ হবে?

গ্রিন রোডের হামদর্দ পাবলিক কলেজ উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, আমরা সরকারকে সময় দিয়েছিলাম, কিন্তু আমাদের দাবি মানা হয়নি। তাই আমরা ফের রাস্তায় নেমেছি।

তিনি বলেন, সরকার বিআরটিসি বাসে হাফ পাশ ভাড়া দিয়েছে কিন্তু সব রুটে তো বিআরটিসি নেই। বেসরকারি বাসেও হাফ পাশ ভাড়া নিশ্চিত করতে হবে।

লালমাটিয়া মহিলা কলেজ, আইডিয়াল কলেজ, পাবলিক কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার পর বাস ভাড়া পুনর্নির্ধারণ করা হয়। এরপর শিক্ষার্থীরা বেশ কিছু দিন ধরে হাফ ভাড়ার দাবিতে বিক্ষোভ করে। এরমধ্যে সড়কে নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পর আবারও সরব হয়ে ওঠে শিক্ষার্থীরা।  এর আগে রাজধানীর গুলিস্তান, মতিঝিল, ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করে। ধানমন্ডি ২৭ মোড় এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ। ছবি: নাসিরুল ইসলাম সড়কে শিক্ষার্থীরা। ছবি: আমানুর রহমান রনি

/এআরআর/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী