রাজধানীর আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৫:৪৯আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৫:৪৯

রাজধানীর কমলাপুরের ইনসাব নামের একটি আবাসিক হোটেল থেকে সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এ তথ্য জানান।

সিদ্দিকুর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কলচমা গ্রামের মৃত শফিউল্লার ছেলে। তার স্ত্রী ও এক ছেলে রয়েছে।

এসআই আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে শুক্রবার রাত সাড়ে ১২টায় ফোর্স নিয়ে ওই হোটেলে যান। সেখানকার চার তলার ২২৬ নম্বর রুমের দরজা ভেঙে সিদ্দিকুরের লাশ উদ্ধার করেন।‌ আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া ২টা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিদ্দিকুরকে মৃত্যু ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। অসুস্থ বা স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মৃত সিদ্দিকুর রহমান কমলাপুরে হকারি করে হেডফোন ও বিভিন্ন সরঞ্জাম বিক্রি করতেন। মাঝেমধ্যে ওই হোটেলে থাকতেন।

সর্বশেষ গত ৭ ডিসেম্বর রাতে হোটেলের ওই কক্ষে ওঠেন। শুক্রবার রাতে হোটেল কর্তৃপক্ষ রুমের ভাড়া নিতে গেলে রুম থেকে তার কোনও সাড়াশব্দ না পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজার ভেঙে বিছানা থেকে লাশ উদ্ধার করে।

মৃতের ভাগ্নে ফয়েজ উল্লাহ জানান, তার মামা কমলাপুরে হাকারি করে হেডফোন বিক্রি করতেন। মাঝে মধ্যে স্টেশনে প্ল্যাটফর্মে ঘুমাতেন। প্রায় ১০-১২ বছর ধরে পরিবারের সঙ্গে তার তেমন একটা যোগাযোগ ছিল না। তার পরিবার থাকে গ্রামে।

 

 

/এআইবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি