রাজধানীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ১৯:৩৪আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৯:৩৪

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় ট্রাকের চাপায় সুলতান মন্ডল (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুলতানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ওহাব মিয়া জানান, পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় লোহার গড়দার প্লেট কাটার কাজ করছিলেন সুলতান। এ সময় সেখানে একটি ট্রাক ঘোরানোর সময় পেছনের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে সেখান থেকে সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০২ নম্বর ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

মৃত সুলতান জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বিন্না পাড়া গ্রামের আয়েজ উদ্দিন মন্ডলের ছেলে।বর্তমানে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় থাকতেন।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি