রামপুরায় পাঁচ তলা ভবনে আগুন, নিহত ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ২২:৪২আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২২:৫০

রাজধানীর রামপুরার উলন রোডের পাঁচ তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই ভবনের ছাদে চিলেকোঠার পাশে নির্মিত একটি রুমে আগুনের সূত্রপাত। আগুনে দগ্ধ হয়ে আব্দুল হাই জামালী (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৭টা ৫৬ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর পাওয়া যায়। পরবর্তীতে ৮টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৮টা ৫০ মিনিটে সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

শাজাহান শিকদার আরও জানান, সিগারেট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে পুড়ে আব্দুল হাই জামালী নামে একজন মারা গেছেন।

নিহতের বড় ভাই আবু সাঈদ সোহাগ ফায়ার সার্ভিস কর্মীদের জানান, নিহত আব্দুল হাই জামালী ভারসাম্যহীন ছিলেন।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক লাখ টাকা বলে জানা গেছে। এছাড়া ২০ লাখ টাকার মালামাল উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

/আরটি/আরআইজে/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম