ইউরোপা লিগে আতালান্তার ইতিহাস, লেভারকুসেনের রেকর্ড

স্পোর্টস ডেস্ক 
১০ মে ২০২৪, ১১:০০আপডেট : ১০ মে ২০২৪, ১১:৩০

ইউরোপা লিগে ইতিহাস গড়েছে আতালান্তা। সেমিফাইনালের দ্বিতীয় লেগে মার্শেইকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবার ইউরোপিয়ান কোনও টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। একই রাতে আবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলে লম্বা সময় অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে বেয়ার লেভারকুসেনও। তারা ফাইনালে ওঠার দিন অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে। শেষ মুহূর্তের জোড়া গোলে রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করে ফাইনাল নিশ্চিত করেছে ৪-২ অ্যাগ্রেগেটে।

২২ মে’র ফাইনালে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে লেভারকুসেন ও আতালান্তা। ম্যাচের ৩০ মিনিটে লুকম্যানের গোলে এগিয়ে যায় আতালান্তা। ৫২ মিনিটে রুগেরি করেন দ্বিতীয় গোল। শেষ দিকে যোগ হওয়া সময়ে বিলাল তুরে তৃতীয় গোল করে ব্যবধান বাড়িয়েছেন।

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন লেভারকুসেন অবশ্য নিজেদের ম্যাচে শুরুতে দুই গোল হজম করে। তাতে অ্যাগ্রিগেটে ২-২ সমতা আনতে পেরেছিল রোমা। ৪৩ ও ৬৬ মিনিটে পেনাল্টি থেকেই দুই গোল হজম করে। স্পট কিক থেকে দুটি গোল-ই করেছেন লিয়ান্দ্রো পেরেদেস। তার পর লেভারকুসেনকে ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছেন রোমা ডিফেন্ডার গিয়ানলুকা মানচিনি। ৮২ মিনিটে তার আত্মঘাতী গোলে স্কোর হয়ে যায় ২-১। তার পর ৯০+৭ মিনিটে বদলি খেলোয়াড় জোসেফ স্টানিসিচ সমতা ফেরালে দুই লেগ মিলে ৪-২ ব্যবধানে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত করেছে জাভি আলোনসোর দল।

বুন্দেসলিগা জয়ীরা এই ড্রয়ে ৪৯ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়েছে। ছাড়িয়েছে বেনফিকার ৫৯ বছরের পুরনো রেকর্ড। পর্তুগিজ ক্লাব রেকর্ডটি করেছিল ১৯৬৩-৬৫ সালে। এবার তৃতীয় ইউরোপিয়ান ফাইনালে তারা। ১৯৮৮ সালে জিতেছিল উয়েফা কাপ। একমাত্র শিরোপা বলতে এটি। তার পর চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরেছে ২০০২ সালে।    

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
৩৫তম বুন্দেসলিগা নিশ্চিত করে আরও কিছু জয়ের অপেক্ষায় বায়ার্ন
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে